Nothing

Nothing - ख़बरें

  • স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
    নাথিংয়ের এআই ডিভাইসকে ধাতব কাঠামো ও টেক্সচার্ড বডির সঙ্গে দেখা গিয়েছে। এতে লাল এবং সবুজ রঙের দুটি পিল আকৃতির এলইডি লাইট আছে। এদের ঠিক নিচে একটি সাদা বাটন রেখেছে কোম্পানি, যার মধ্যে লাল রঙের ডট রয়েছে। বোতামটি সম্ভবত রেকর্ডিং চালু করার জন্য ব্যবহার করা হতে পারে। ডিভাইসের চারটি কোণই গোলাকার হবে। টিজার দেখে অনুমান করা হচ্ছে, এটি একটি ভয়েস রেকর্ডার হতে পারে। যার মধ্যে কনটেক্সট অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য ও উত্তর দেওয়ার জন্য বিল্ট-ইন এআই এজেন্ট মিলতে পারে।
  • ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
    এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত একটি আর্টিকেলে নাথিংয়ের সিইও কার্ল পেই বলেছেন, তাঁর সংস্থা ডিসেম্বরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত ডিভাইস লঞ্চ করবে। তাঁর কথায়, নতুন যন্ত্রে কোনও স্ক্রিন থাকবে না। পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে ডিভাইসের ডিজাইনের কিছুটা আন্দাজ করা গিয়েছে। ডিভাইসটিতে গোলাকৃতি কর্নার এবং টেক্সচার্ড ফ্রেম দেখা গিয়েছে। তবে ছবিতে সম্পূর্ণ ডিজাইন প্রকাশ হয়নি। এটি কোন ক্যাটাগরির এআই প্রোডাক্ট হবে, সেই বিষয়ে এখনও কিছু বলেনি তারা।
  • 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
    নাথিং ইন্ডিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা 2026 সালের তুলনায় 2027-এ দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করবেন। চলতি বছর এখনও পর্যন্ত তিনটি হ্যান্ডসেট বাজারে এনেছে সংস্থা: Nothing Phone 4a, Phone 4a Pro, এবং Phone 4b। সেই হিসেবে সামনের বছর নাথিং ব্র্যান্ডের ছয়টি বা তার বেশি নতুন মডেল আত্মপ্রকাশ করতে পারে। সংস্থা নিজেদের কো-ক্রিয়েশন প্রোগ্রামের ঘোষণা করেছে। শীঘ্রই দিল্লিতে তাদের সদর দফতরে সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 2027 সালে বাজারে আসতে চলা নাথিংয়ের ডিভাইসগুলির এক্সক্লুসিভ প্রিভিউ বা প্রথম ঝলক দেখার সুযোগ মিলবে।
  • দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
    Nothing Phone 4b-এর বেস 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 29,999 টাকায় তালিকাভুক্ত আছে। এটি লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। অর্থাৎ সরাসরি 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে অথবা নো কস্ট ইএমআই প্ল্যানে কিনলে 4,000 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। ফলে দাম 25,999 টাকায় নেমে আসবে ও মোট 10,000 টাকা সাশ্রয় হবে। এসবিআই, আইসিআইসিআই, ও অ্যাক্সিস ক্রেডিট কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গুগল পে, সুপারমানি, ফোনপে, পেটিএম, এবং ক্রেডের মাধ্যমে পেমেন্ট করলেও একই অঙ্কের ছাড় মিলবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে 4,350 টাকা ক্যাশব্যাক আসবে। বর্তমানে স্মার্টফোন মার্কেটে যা ডামাডোল পরিস্থিতি, তাতে 25,999 টাকায় Nothing Phone 4b দুর্দান্ত ডিল।
  • 40,000 টাকার কমে টেলিফটো ক্যামেরার সেরা ফোন দেখে নিন, 100x পর্যন্ত জুম
    এখন বাজেটের মধ্যে খুব কম ফোনে টেলিফটো ক্যামেরা আছে। 40,000 টাকার নিচে অল্প কিছু ফোনে টেলিফটো ক্যামেরা পাওয়া যাচ্ছে। Nothing Phone 4a বর্তমানে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন। দাম 36,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। Tecno Camon 50 Ultra 5G মডেলে 3x অপটিক্যাল জুম, ফেজ ডিটেকশন অটোফোকাস, 100x সুপারজুম, এবং f/2.4 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। দাম 39,999 টাকা।
  • স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung Galaxy S25 Ultra আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনটির দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতাদের সামনে 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ। Xiaomi 17 মডেলটিও বাম্পার ছাড়ে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 84,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন থেকেই 35,949 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের এই ভ্যারিয়েন্ট সাধারণত 42,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ, 7,000 টাকার বেশি ছাড় মিলছে।
  • Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
    অক্টোবর 9 থেকে Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেলের আগেই বিভিন্ন সংস্থার মোবাইল ফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে।। Oppo K14 5G সেলে কেনা যাবে 23,499 টাকায়। ফোনটির বর্তমান দাম 25,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন এখন বিক্রি হচ্ছে 69,999 টাকায়।
  • ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
    Nothing জানিয়েছে যে, ভারতের Optiemus গোষ্ঠীর সঙ্গে তাদের জয়েন্ট ভেঞ্চার আরও বড় করা হচ্ছে। স্মার্টফোন উৎপাদন, রিচার্স, ও ডেভেলপমেন্টের কাজ ভারতেই সিএমএফ-এর অধীনে পরিচালিত হবে। 2025 সালের সেপ্টেম্বরে Optiemus Infracom-এর সঙ্গে যৌথ সংস্থা বা জয়েন্ট ভেঞ্চার গড়ার ঘোষণা করেছিল নাথিং। এখন জানা গিয়েছে, সংস্থার সিরিজ A ফান্ডিং রাউন্ডে অংশগ্রহণ করে অংশীদারিত্ব বাড়াবে Optiemus। নাথিং ও অপটিমাসের এই পার্টনারশিপের ফলে ম্যানুফ্যাকচারিং, গবেষণা, এবং উন্নয়নের পুরোটাই ভারতীয় সংস্থা হতে চলা সিএমএফ-এর অধীনে আনা সম্ভব হবে। প্রস্তাবিত জয়েন্ট ভেঞ্চারে নাথিং অংশীদার ও স্ট্রাটেজিক পার্টনার হিসেবে যুক্ত থাকবে। অপটিমাসের হাতে 51.1 শতাংশ শেয়ারহোল্ডিং থাকবে।
  • মালিকানা বদলে ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে CMF, বড় ঘোষণা করল Nothing
    Nothing থেকে আলাদা হয়ে একটি আলাদা ও স্বাধীন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করছে CMF। নাথিং-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল পেই জানিয়েছেন, তারা মূল কোম্পানি থেকে CMF-কে আলাদা করে ভারতে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। অধিকাংশ শেয়ার থাকবে ভারতীয় লগ্নিকারীদের হাতে। এমনকি ব্র্যান্ডের সদর দফতর থাকবে ভারতে। এক কথায়, CMF একটি সম্পূর্ণ ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে। নাথিংয়ের লক্ষ্য হল, সিএমএফ-কে একটি ভারতীয় গ্লোবাল কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। CMF ভারতে আলাদা সংস্থা হিসেবে কাজ করার ফলে তাদের নিজস্ব কর্মী এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট দল থাকবে। তারা নাথিংয়ের প্রযুক্তি, অপারেটিং সিস্টেম, ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক, ও বিশ্বজুড়ে তৈরি করা পরিকাঠামোর সুবিধা পাবে।
  • বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
    Nothing Phone 4a Pro-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 43,797 টাকায় তালিকাভুক্ত আছে। সাধারণ দামের থেকে 6,200 টাকা কমে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে হ্যান্ডসেটটির স্টার্টিং প্রাইস হল 49,999 টাকা। ফোনে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল ও গ্লিফ ম্যাট্রিক্স রয়েয়েছে। এটি 144Hz ডিসপ্লে,140x জুম ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 50W চার্জিং, 32MP ফ্রন্ট ক্যামেরা, ও IP65 রেটিং-সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স অফার করে।
  • 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
    নাথিং ওএস 5.0 ট্রান্সপারেন্ট উইজেট এবং সার্চ বার নিয়ে এসেছে। অ্যাডাপ্টিভ কালার সিস্টেম বর্তমান ওয়ালপেপারের রং শনাক্ত করে অ্যাপ আইকন, উইজেট, এবং কুইক সেটিংস টাইলসের কালার সেই অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করবে। লক স্ক্রিনের জন্য দুটি নতুন ক্লক স্টাইল এসেছে৷ ঘড়ির রঙ কাস্টমাইজ করা যাবে। নতুন উইজেটের মাধ্যমে ক্যামেরা বা গ্যালারিতে থাকা ছবি দিয়ে কালেকশন তৈরি করা যাবে। সরাসরি হোম স্ক্রিন ও লক স্ক্রিনে দেখানো যাবে সেরি। গ্লিফ ইন্টারফেস একটি আলাদা অ্যাপ্লিকেশন পেয়েছে৷ সেখান থেকে গ্লিফের লাইটিং এফেক্ট, সাউন্ড, রিংটোন, ইত্যাদি কন্ট্রোল করা যাবে। ওপেন বিটা ভার্সন রোলআউট শুরু হবে আগামীকাল (আগস্ট 26)। প্রথম আপডেট পাবে Nothing Phone 3।
  • ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
    Nothing Phone 4a-এর তিনটি মডেলের দাম 3,000 টাকা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বর্তমানে উপলব্ধ 39,999 টাকা দামের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আগস্টে বিক্রি হবে 42,999 টাকায়। অন্য দিকে, Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন বর্তমানে 13,999 টাকায় পাওয়া যায়। কিন্তু এটি আগস্ট 3 থেকে 1,500 টাকা বেড়ে 15,499 টাকা হবে।
  • 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
    Nothing Phone 4b ফোনের দাম ভারতে 34,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 38,999 টাকা। তবে 7.5 শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস দেবে বলে জানিয়েছে সংস্থা৷ এর ফলে দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা 33,699 টাকায় নেমে আসবে। হ্যান্ডসেটে 45টি মিনি LED লাইট নিয়ে গঠিত ভার্টিক্যাল গ্লিফ বার রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ স্পেসিফিক এলার্ট, ভিজ্যুয়াল নোটিফিকেশন, ও চার্জিং স্টেটাস দেখা যাবে।
  • Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
    Nothing Phone 4b ভারতে 34,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের মূল্য 38,999 টাকা। তবে অফারের মাধ্যমে দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে 29,999 টাকা 33,699 টাকায় কেনা সম্ভব হবে। এটি নাথিংয়ের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি (6,000mAh) পেয়েছে। ফোনে Nothing Phone 4a-এর মতো দেখতে ভার্টিক্যাল গ্লিফ বার আছে, যা 45টি ছোট ছোট এলইডি লাইট নিয়ে গঠিত। এতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 50MP OIS ক্যামেরা, 120 FPS গেমিং সাপোর্ট, NFC, IP64 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও Essential AI টুলসের মতো ফিচার আছে।
  • কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
    Nothing Phone 4b RCB Edition স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে জুলাই 7 ভারতে লঞ্চ হবে। আজ ফোনের ফার্স্ট লুকও প্রকাশ করেছে কোম্পানি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি লাল রঙের সঙ্গে সমার্থক। আসন্ন ফোনকে সেই জার্সির রঙের সঙ্গে মিল রেখে ডিজাইন হয়েছে। ফোনের ব্যাক প্যানেলের মাঝখানে কোহলির দলের অফিসিয়াল লোগো রয়েছে, যা একে সাধারণ মডেলের থেকে আলাদা করেছে। ফোনের বিক্রি একটি এক্সক্লুসিভ ড্রপ ইভেন্টের মাধ্যমে শুরু হবে। অনুষ্ঠানটি বেঙ্গালুরুতে তাদের প্রথম ব্র্যান্ডেড স্টোরে বিকাল 4টা থেকে অনুষ্ঠিত হবে। ফোনটি খুব কম সংখ্যায় বিক্রি হবে ও আগে এলে আগে পাওয়ার নীতিতে কেনার সুযোগ মিলবে।

Nothing - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »