আগামী সপ্তাহে 12GB RAM সহ ভারতে আসছে এই গেমিং স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুন 2019 16:26 IST
হাইলাইট
  • এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3
  • এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে,
  • 17 জুন ভারতে লঞ্চ হবে Red Magic 3

17 জুন লঞ্চ হবে Nubia Red Magic 3

শিঘ্রই ভারতে নতুন গেমিং স্মার্টফোন নিয়ে আসছে Nubia। আগামী সোমবার, 17 জুন ভারতে লঞ্চ হবে Red Magic 3। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে নতুন Nubia ফোনের টিজার প্রকাশিত হয়েছে। টিজার প্রকাশিত হলেও Red Magic 3 প্রি-অর্ডার করার কোন অপশন দেখা যায়নি।

এই বছর এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3। এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 5,000 mAh ব্যাটারি আর Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ডিভাইস ঠান্ডা রাখার জন্য একটি বিশেষ ফ্যান ব্যবহার হয়েছে।

চিনে Red Magic 3 এর দাম শুরু হচ্ছে 2,899 ইউয়ান (প্রায় 29,100 টাকা) থেকে। আশা করা হচ্ছে ভারতে প্রায় 30,000 টাকা দামে লঞ্চ হবে এই ফোন।

Nubia Red Magic 3 ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 6.65 ইঞ্চি FHD+   90 Hz রিফ্রেশ রেট এর ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB RAM আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nubia Red Magic 3 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি ক্যামেরা। সাথে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি 5.,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 10 মিনিট চার্জ করে এক ঘ্নটা গেম খেলা যাবে। এর সাথেই থাকছে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার, থ্রিডি সারাউন্ড সাউন্ড আর লিকুইড কুলিং টেকনোলজি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • 90Hz refresh rate
  • Useful shoulder trigger buttons
  • Internal fan cools the phone effectively
  • Stereo speakers
  • Bad
  • Missing camera features
  • No video stabilisation
 
KEY SPECS
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  2. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  3. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  4. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  5. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  6. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  7. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  8. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  9. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  10. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.