48 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হল OnePlus 7

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 15 মে 2019 14:46 IST
হাইলাইট
  • দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7
  • জুন মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন
  • OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে

OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে

মঙ্গলবার OnePlus 7 Pro এর সাথেই ভারতে লঞ্চ হয়েছে OnePlus 7।  প্রিমিয়াম সেগমেন্টে OnePlus 7 Pro লঞ্চ হলেও তুলনামুলক কম দামে লঞ্চ হয়েছে OnePlus 7। 32,999 টাকা থেকে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে। OnePlus 7 ফোনে রয়েছে OnePlus 6T ফোনের মতো ডিজাইন। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। OnePlus 7 Pro ফোনে QHD+ ডিসপ্লে ব্যবহার করলেও OnePlus 7 ফোনে থাকছে FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ছবি তোলার জন্য OnePlus 7 ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

মঙ্গলবার একই ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 7 Pro আর OnePlus Bullets Wireless 2 ইয়ারফোন।

আরও পড়ুন: 12GB RAM, পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus 7 Pro

OnePlus 7 এর দাম

দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7। 6GB RAM+ 128GB স্টোরেজে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 এর দাম 37,999 টাকা। অনলাইনে Amazon.in থেকে পাওয়া যাবে এই ফোন। জুন মাসে ভারতে বিক্রি শুরু হবে OnePlus 7। তবে ঠিক কবে এই ফোন বিক্রি শুরু হবে তা জানায়নি চিনের কোম্পানিটি।

OnePlus 7  স্পেসিফিকেশন

OnePlus 7 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির Oxygen OSস্কিন। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586  প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল  ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের ওয়াটার ড্রপ নচ এ থাকছে একটি  16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য OnePlus 7 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর USB Type-C (v3.1 Gen 1) পোর্ট। ফোনের ভিতরে  থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর থাকছে ফ্রন্ট ফেসিং ডুয়াল স্টেরিও স্পিকার।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  2. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  3. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  4. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  5. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  6. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  7. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  8. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  9. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  10. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.