12GB RAM, পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus 7 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 মে 2019 14:46 IST
হাইলাইট
  • OnePlus 7 Pro এর দাম শুরু হচ্ছে 48,999 টাকা থেকে
  • একই ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 7
  • অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে এই দুটি স্মার্টফোন

17 মে বিক্রি শুরু হবে OnePlus 7 Pro

প্রতীক্ষার অবসান। অবশেষে লঞ্চ হল OnePlus 7 Pro। মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। নতুন OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট  90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। পারফর্মেন্সের জন্য OnePlus 7 Pro ফোনে Snapdragon 855চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ব্যবহার করেছে OnePlus। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার।

মঙ্গলবার একই ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 7 আর OnePlus Bullets Wireless 2 ইয়ারফোন।

আরও পড়ুন: 48 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হল OnePlus 7

OnePlus 7 Pro এর দাম

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাবে OnePlus 7 Pro।  6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 48,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা। টপ ভেরিয়েন্টে  12GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 57,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। অনলাইনে শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে OnePlus 7 Pro। এছাড়াও অফলাইনে OnePlus Store ও একাধিক পার্টনার স্টোরে পাওয়া যাবে এই ফোন। 17 মে বিক্রি শুরু হবে OnePlus 7 Pro।

OnePlus 7 Pro  স্পেসিফিকেশন

OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। প্রসেসার ঠান্ডা রাখতে এই ফোনে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করেছে OnePlus।

OnePlus 7 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586  প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Advertisement

OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  2. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  3. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  4. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  5. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  6. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  8. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  9. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  10. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.