Amazon থেকে সস্তা হল OnePlus 7 আর OnePlus 7 Pro। Axis Bank গ্রাহকরা OnePlus 7, OnePlus 7 Pro কিনলে 2,000 টাকা ছাড় পাবেন।
OnePlus 7, OnePlus 7 Pro ফোনে বিশেষ ছাড় দিচ্ছে Amazon
কয়েক দিনের মধ্যেই লঞ্চ হবে OnePlus 7T আর OnePlus 7T Pro। এবার Amazon থেকে সস্তা হল OnePlus 7 আর OnePlus 7 Pro। Axis Bank গ্রাহকরা OnePlus 7, OnePlus 7 Pro কিনলে 2,000 টাকা ছাড় পাবেন। 6 সেপ্টেম্বর পর্যন্ত এই ফফার চলবে। সাথে থাকছে নো কস্ট ইএমআই। ডেবিট কার্ড ব্যবহার করেই ইএমআই এর মাধ্যমে এই দিউই ফোন কেনা যাবে। 26 সেপ্টেম্বর লঞ্চ হবে OnePlus 7T আর OnePlus 7T Pro।
Axis Bank গ্রাহকরা OnePlus 7 কিনলে 1,000 টাকা ছাড় পাবেন। OnePlus 7 Pro কিনলে মিলবে 2,000 টাকা ছাড়। 6 সেপ্টেম্বর পর্যন্ত Amazon থেকে এই অফার চলবে।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাবে OnePlus 7 Pro। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 48,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা। টপ ভেরিয়েন্টে 12GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 57,999 টাকা।
দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7। 6GB RAM+ 128GB স্টোরেজে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 এর দাম 37,999 টাকা।
OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।
OnePlus 7 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির Oxygen OSস্কিন। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের ওয়াটার ড্রপ নচ এ থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য OnePlus 7 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর USB Type-C (v3.1 Gen 1) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর থাকছে ফ্রন্ট ফেসিং ডুয়াল স্টেরিও স্পিকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale