পরবর্তী OnePlus ফোনে থাকবে এই চিপসেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ডিসেম্বর 2018 16:21 IST
হাইলাইট
  • পরবর্তী OnePlus ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট
  • থাকবে 5G কানেক্টিভিটি
  • OnePlus স্মার্টফোন ছাড়াও Samsung Galaxy S10+ এই চিপসেট থাকবে

আগামী বছর 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন লঞ্চ করবে OnePlus

পরবর্তী OnePlus ফোনে Qualcomm এর লেটেস্ট Snapdragon 855 চিপসেট ব্যবহার হবে। সম্প্রতি Qualcomm Snapdragon টেকনোলজি সামিটে এই কথা জানিয়েছে OnePlus। OnePlus জানিয়েছে যে সব কোম্পানির ফোনে প্রথমে Snapdragon 855 চিপসেট ব্যবহার হবে তার মধ্যে অন্যতম পরবর্তী OnePlus স্মার্টফোন।

আগামী বছরে লঞ্চ হবে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ। এই ফোনে ব্যবহার হবে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। সম্প্রতি হাওয়াই দ্বীপে এক ইভেন্টে এই চিপসেট লঞ্চ করেছে মার্কিন চিপসেট প্রস্তুওতকারী সংস্থাটি। পরবর্তী OnePlus স্মার্টফোন ছাড়াও Samsung Galaxy S10+ আর Sony Xperia XZ4 ফোনে ব্যবহার হবে Snapdragon 855 চিপসেট।

Snapdragon 855 চিপসেটে থাকবে কোম্পানির চতুর্থ জেনারেশানের মাল্টিকোর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন। আগের ভজেনারেশানের মোবাইল চিপসেটের তুলনায় তিন গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে Qualcomm Snapdragon 855।

Snapdragon 855 চিপসেট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাপোর্ট করবে। নতুন এই প্রযুক্তির নাম Qualcomm 3D Sonic Sensor। ডিসপ্লের নীচের অল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে Snapdragon 855 চিপসেটের ফোন আনলক করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.