এটাই নতুন Samsung Galaxy S10 Plus?

Galaxy S10+ ফোনের ডিসপ্লের মধ্যে একটি ছিদ্র থাকবে। সেখানেই ফোনের ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ একটি LED ফ্ল্যাশ আর একটি হার্ট রেট সেন্সার।

এটাই নতুন Samsung Galaxy S10 Plus?

Photo Credit: OnLeaks x 91Mobiles

Samsung Galaxy S10+ ফোনের ডিসপ্লের মধ্যে একটি ছিদ্র থাকবে, সেখানেই ফোনের ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে

হাইলাইট
  • Galaxy S10+ ফোনের একটি 360 ডিগ্রি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে
  • Galaxy S10+ ফোনের ডিসপ্লের মধ্যে একটি ফুটো থাকবে
  • সেখানেই ফোনের ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে
বিজ্ঞাপন

2019 সালে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে Samsung এর পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10 আর Galaxy S10+। আগামী বছর ফেব্রুয়ারী মাসে সামনে আসবে Galaxy S সিরিজের পরবর্তী দুটি স্মার্টফোন। ইন্টারনেটে প্রায় রোজই এই দুটি ফোন সম্পর্কে একাধিক খবর সামনে আসছে। এবার Galaxy S10+ ফোনের একটি 360 ডিগ্রি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই ফোনের ডিসপ্লের মধ্যে ছোট ছিদ্র থাকবে। এর ভিততেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা।

সম্প্রতি OnLeasks ওয়েবসাইটে এক রিপোর্টে Samsung Galaxy S10+ ফোনের একটি 5K 360 ডিগ্রি ভিডিও পোস্ট হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে Galaxy S10+ ফোনের ডিসপ্লের মধ্যে একটি ছিদ্র থাকবে। সেখানেই ফোনের ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ একটি LED ফ্ল্যাশ আর একটি হার্ট রেট সেন্সার।

প্রায় সব কোম্পানি নিজেদের ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দিলেও সম্প্রতি প্রকাশিত হওয়া 360 ডিগ্রি ভিডিওতে Galaxy S10+ ফোনের নীচে একটি 3.5 মিমি হেডফোন দেখা গিয়েছে। এছাড়াও ফোনের নীচে থাকছে একটি USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। Galaxy S10+ ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED QHD ডুয়াল কার্ভড ডিসপ্লে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপে থাকবে একটি সাধারন লেন্স, একটি টেলিফটো লেন্স আর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও ডিসপ্লের নীচে থাকবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে Galaxy S10+ ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 8150 চিপসেট। ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে এই ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব Exynos 9820 চিপসেট।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »