ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 জুলাই 2026 20:09 IST
হাইলাইট
  • OnePlus N6x বার্গান্ডি রেড ও আইস ব্লু কালার অপশনে উপলব্ধ হবে
  • স্মার্টফোনটি সংস্থার অনলাইন স্টোর ও Amazon-এর মাধ্যমে বিক্রি হবে
  • OnePlus N6x হল বাজেট-ফ্রেন্ডলি N সিরিজের দ্বিতীয় মডেল

OnePlus N6x will be available in two colour options

Photo Credit: OnePlus

OnePlus N6x জুলাই 31 ভারতে লঞ্চ হবে। ওয়ানপ্লাস আজ তাদের N সিরিজের দ্বিতীয় মডেল চলতি মাসের অন্তিম দিন এ দেশে আনার ঘোষণা করেছে। ফোনটির একটি মাইক্রোসাইট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং একটি ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। সেখান থেকে OnePlus N6x-এর ডিজাইন ও কালার অপশন প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, Nord লাইনআপকে সরিয়ে এখন ওয়ানপ্লাসের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সিরিজ হল N। ফলে আসন্ন মডেলের দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

OnePlus N6x ভারতে লঞ্চ হবে জুলাই 31

OnePlus N6x ভারতে সংস্থার অনলাইন স্টোর এবং Amazon-এর মাধ্যমে বিক্রি হবে। এটি জুলাইয়ের 31 তারিখ দুপুর 12টার সময় অফিসিয়ালি রিলিজ হবে। ডিভাইসটি বার্গান্ডি রেড ও আইস ব্লু নামে দুটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। সংস্থা আসন্ন স্মার্টফোনের সম্পূর্ণ ছবি প্রকাশ করেছে।

Advertisement

ডিজাইনের দিক থেকে OnePlus N6x অনেকটা Nord CE 6 Lite-এর মতো দেখতে। ফোনটির ব্যাক প্যানেলে পিল আকৃতির ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে, যেখানে একটি সিঙ্গেল সেন্সর দেখা গিয়েছে। ক্যামেরা মডিউলে আরও একটি আলাদা কাটআউট লক্ষ্য করা যাচ্ছে, যা সেকেন্ডারি লাইট সেন্সরের জন্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

OnePlus N6x-এ-এ টেক্সচারযুক্ত ফ্ল্যাট ব্যাক প্যানেল দেখা গিয়েছে ও মাঝখানে কোম্পানির লোগো আছে। ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বর্তমান। হ্যান্ডসেটের উপরের দিকে একটি 3.5 মিমি অডিও জ্যাক রাখা হয়েছে। কোম্পানি এখনও তাদের আসন্ন মডেলের ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে বা ক্যামেরা সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি।

প্রসঙ্গত, গত সপ্তাহে আমেরিকা ও ইউরোপের বাজারে মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে ওয়ানপ্লাস। এছাড়াও, সংস্থা গ্লোবাল মার্কেটে তাদের স্মার্টফোনে OxygenOS-এর পরিবর্তে Oppo ColorOS ব্যবহার করবে বলে জানা গিয়েছে। ব্র্যান্ডের যে সমস্ত ডিভাইস Android 17 পাওয়ার কথা, সেগুলো ColorOS 17 কাস্টম স্কিনে আপগ্রেড হবে। 

Advertisement

OnePlus আগামী বছরের মধ্যে ভারতের বাজার থেকে সরে যেতে পারে বলে জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু সংস্থা বিবৃতি দিয়ে বলেছে, "ভারতের বাজার তাদের জন্য গুরুত্বপূর্ণ ও ইউজার, পার্টনার, এবং কমিউনিটির প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট থাকবে।" অর্থাৎ আমেরিকা ও ইউরোপে ব্যবসা বন্ধ হয়ে গেলেও, এ দেশে ওয়ানপ্লাসের কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.