OnePlus N6x সস্তায় 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
OnePlus N6x ভারতে লঞ্চ হয়েছে 18,999 টাকায়। তবে ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে দাম 17,499 টাকায় নেমে আসবে। ফোনটি 7,000mAh ব্যাটারি, Dimensity 6360 Apex প্রসেসর, 120Hz ডিসপ্লে, 15W ফাস্ট চার্জিং, ও 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এটি আগস্ট 4 থেকে Amazon-এ বিক্রি হবে।