ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক

OnePlus N6x জুলাই 31 দুপুর 12টার সময় ভারতে লঞ্চ হবে।

ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক

Photo Credit: OnePlus

OnePlus N6x will be available in two colour options

হাইলাইট
  • OnePlus N6x বার্গান্ডি রেড ও আইস ব্লু কালার অপশনে উপলব্ধ হবে
  • স্মার্টফোনটি সংস্থার অনলাইন স্টোর ও Amazon-এর মাধ্যমে বিক্রি হবে
  • OnePlus N6x হল বাজেট-ফ্রেন্ডলি N সিরিজের দ্বিতীয় মডেল
বিজ্ঞাপন

OnePlus N6x জুলাই 31 ভারতে লঞ্চ হবে। ওয়ানপ্লাস আজ তাদের N সিরিজের দ্বিতীয় মডেল চলতি মাসের অন্তিম দিন এ দেশে আনার ঘোষণা করেছে। ফোনটির একটি মাইক্রোসাইট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং একটি ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। সেখান থেকে OnePlus N6x-এর ডিজাইন ও কালার অপশন প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, Nord লাইনআপকে সরিয়ে এখন ওয়ানপ্লাসের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সিরিজ হল N। ফলে আসন্ন মডেলের দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

OnePlus N6x ভারতে লঞ্চ হবে জুলাই 31

OnePlus N6x ভারতে সংস্থার অনলাইন স্টোর এবং Amazon-এর মাধ্যমে বিক্রি হবে। এটি জুলাইয়ের 31 তারিখ দুপুর 12টার সময় অফিসিয়ালি রিলিজ হবে। ডিভাইসটি বার্গান্ডি রেড ও আইস ব্লু নামে দুটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। সংস্থা আসন্ন স্মার্টফোনের সম্পূর্ণ ছবি প্রকাশ করেছে।

ডিজাইনের দিক থেকে OnePlus N6x অনেকটা Nord CE 6 Lite-এর মতো দেখতে। ফোনটির ব্যাক প্যানেলে পিল আকৃতির ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে, যেখানে একটি সিঙ্গেল সেন্সর দেখা গিয়েছে। ক্যামেরা মডিউলে আরও একটি আলাদা কাটআউট লক্ষ্য করা যাচ্ছে, যা সেকেন্ডারি লাইট সেন্সরের জন্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

OnePlus N6x-এ-এ টেক্সচারযুক্ত ফ্ল্যাট ব্যাক প্যানেল দেখা গিয়েছে ও মাঝখানে কোম্পানির লোগো আছে। ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বর্তমান। হ্যান্ডসেটের উপরের দিকে একটি 3.5 মিমি অডিও জ্যাক রাখা হয়েছে। কোম্পানি এখনও তাদের আসন্ন মডেলের ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে বা ক্যামেরা সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি।

প্রসঙ্গত, গত সপ্তাহে আমেরিকা ও ইউরোপের বাজারে মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে ওয়ানপ্লাস। এছাড়াও, সংস্থা গ্লোবাল মার্কেটে তাদের স্মার্টফোনে OxygenOS-এর পরিবর্তে Oppo ColorOS ব্যবহার করবে বলে জানা গিয়েছে। ব্র্যান্ডের যে সমস্ত ডিভাইস Android 17 পাওয়ার কথা, সেগুলো ColorOS 17 কাস্টম স্কিনে আপগ্রেড হবে। 

OnePlus আগামী বছরের মধ্যে ভারতের বাজার থেকে সরে যেতে পারে বলে জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু সংস্থা বিবৃতি দিয়ে বলেছে, "ভারতের বাজার তাদের জন্য গুরুত্বপূর্ণ ও ইউজার, পার্টনার, এবং কমিউনিটির প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট থাকবে।" অর্থাৎ আমেরিকা ও ইউরোপে ব্যবসা বন্ধ হয়ে গেলেও, এ দেশে ওয়ানপ্লাসের কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  2. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  3. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  5. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  6. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  7. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  8. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  9. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  10. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »