OnePlus N6x সস্তায় 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 31 জুলাই 2026 13:32 IST
হাইলাইট
  • OnePlus N6x বড় 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • OnePlus N6x স্পেশাল অফারে 17,499 টাকায় কেনা যাবে
  • এই বাজেট ফোন Dimensity 6360 Apex প্রসেসর ব্যবহার করেছে

OnePlus N6x has a 7,000mAh battery

Photo Credit: OnePlus

OnePlus N6x জুলাইয়ের অন্তিম দিনে ভারতে লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাস তাদের নতুন স্মার্টফোন 20,000 টাকার কমে দেশের বাজারে এনেছে। এটি স্পেশাল অফারে 17,500 টাকার মধ্যে কেনার সুযোগ মিলবে। এই ফোনের অন্যতম আকর্ষণ হল শক্তিশালী 7,000mAh ব্যাটারি। কোম্পানি দাবি করছে যে, একবার চার্জ দিলে 2.5 দিন চলবে। এতে Dimensity 6360 Apex প্রসেসর ব্যবহার হয়েছে। OnePlus Nord N6x মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, ও MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি।

OnePlus N6x দাম

OnePlus N6x ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা। তবে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দুই স্টোরেজ অপশন যথাক্রমে 17,499 টাকা ও 19,499 টাকায় কেনা যাবে।

Advertisement

OnePlus N6x ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফারে কেনা যাবে। এটি আগস্ট 4 থেকে Amazon ই-কমার্স প্ল্যাটফর্ম ও ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। ফোনটি বার্গান্ডি রেড এবং আইস ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

OnePlus N6x ফিচার্স ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এন6এক্স ফোনের ব্যাটারি নিয়ে বড় দাবি করছে কোম্পানি। এটি ফুল চার্জে 20.56 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 133.56 ঘন্টা মিউজিক প্লেয়িং, 54.36 ঘন্টা কলিং, 12.05 ঘন্টা গেম, ও 25.04 ঘন্টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং টাইম অফার করবে বলে জানানো হয়েছে। ব্যাটারি 15W ওয়্যার্ড চার্জিং, বাইপাস চার্জিং, এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

OnePlus N6x একটি 6.8 ইঞ্চির LCD ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 900 নিট  ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং 254 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনে ডাইমেনসিটি 6360 অ্যাপেক্স চিপসেট ব্যবহার হয়েছে। এতে IP64 রেটিং থাকার ফলে হালকা জলের ছিটে সহ্য করতে পারবে।

Advertisement

ওয়ানপ্লাসের নতুন বাজেট ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। এতে f/2.2 অ্যাপারচার এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এই ডিভাইসে ডুয়াল-ভিউ ভিডিয়ো রেকর্ডিং করা যাবে। অর্থাৎ, সামনের এবং পিছনের ক্যামেরা একই সাথে ব্যবহার করে ভিডিও শুট করতে পারবেন।

এছাড়াও, OnePlus N6x-এর ক্যামেরায় পোট্রেট, স্লো-মো, টাইম-ল্যাপস, ও হাইপারটেক্সট মোড আছে। ফোনটি AI পোট্রেট গ্লো, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI আনব্লার, AI রিকম্পোজ, AI রিফ্লেকশন ইরেজার, এবং AI ডিটেল বুস্টের মতো ফিচার্স অফার করছে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OxygenOS 16 প্রি-ইনস্টলড আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.