OnePlus Nord 6 এপ্রিল 7 ভারতে আসছে, 9,000mAh ব্যাটারি সহ ধামাকাদার ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 মার্চ 2026 14:01 IST
হাইলাইট
  • OnePlus Nord 6 ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করছে
  • ফোনটি 9,000mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসছে
  • ফোনে BGMI, Free Fire Max, Call of Duty খেলা যাবে 165 fps-এ

OnePlus Nord 6 features a 9,000mAh battery with 80W fast charging support

Photo Credit: OnePlus

OnePlus Nord 6 জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে ভারতে আসছে। ওয়ানপ্লাস ঘোষণা করেছে, তাদের নর্ড সিরিজের নতুন মডেল এপ্রিল 7 এ দেশে অফিসিয়ালি লঞ্চ হবে। সংস্থা ইতিমধ্যেই ফোনটির ডিজাইন প্রকাশ করেছে। আসন্ন OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারি অফার করবে। কোম্পানি গ্লোবাল মার্কেটে প্রথমবার এত বড় ব্যাটারি দিয়ে ফোন আনছে। ডিভইসটি ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসরে রান করবে। এতে BGMI, Free Fire Max, ও Call of Duty-এর মতো গেম 165 fps-এ খেলা যাবে। এছাড়াও, নতুন ফোনে গত বছরের OnePlus 15 ও OnePlus 15R-এর মতো 165Hz ডিসপ্লে থাকছে।

OnePlus Nord 6 ভারতে এপ্রিল 7 লঞ্চ হবে

ওয়ানপ্লাস নর্ড 6 এপ্রিলের 7 তারিখ সন্ধ্যা সাতটায় ভারতে লঞ্চ হবে। এটি ফ্রেশ মিন্ট, হলোগ্রাফিক কুইক সিলভার, ও পিচ ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। ফোনের একই মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। অর্থাৎ ওই ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। এই হ্যান্ডসেটে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

OnePlus Nord 6 স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Nord 6-এর পারফরম্যান্স বাড়াতে বিশেষ ট্রাই-চিপ আর্কিটেচকার ব্যবহার করা হয়েছে। এতে Snapdragon 8 সিরিজের চিপসেট ছাড়াও আরও দুই চিপ রয়েছে। একটি চিপ আরও ফাস্ট টাচ রেসপন্স নিশ্চিত করে। অন্য দিকে, G2 চিপ কম সিগন্যাল এলাকায় Wi-Fi কানেকশন উন্নত করতে সাহায্য করে। সংস্থার দাবি, 9,000mAh ব্যাটারি 2.5+ দিন ব্যাকআপ দেবে ও 26.9 ঘন্টা ইউটিউব দেখতে দেবে।

OnePlus Nord 6-এর সামনে 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ একটি OLED ডিসপ্লে দেওয়া থাকবে, যার ব্রাইটনেস 1,800 নিট থেকে 2 নিট পর্যন্ত কমানো যাবে। ফোনটি 12 জিবি LPDDR5x র‍্যাম ও 256 জিবি UFS 3.1 ইর্ন্টানাল স্টোরেজের সাথে যুক্ত। সংস্থা তাদের অন্যান্য ফোনের মতো লেটেস্ট মডেলেও সারা জীবনের জন্য ডিসপ্লে ওয়্যারেন্টি দেবে।

প্রসঙ্গত, Nord 6 আসলে OnePlus Turbo 6-এর রিব্র্যান্ডেড ভার্সন, যা জানুয়ারি মাসে চীনে লঞ্চ হয়েছে। ফোনটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে৷ এটি 1.5K রেজোলিউশন ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। 9,000mAh ব্যাটারির সঙ্গে 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, ও বাইপাস চার্জিং প্রযুক্তি আছে।

Advertisement

ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 20x ডিজিটাল সাপোর্ট সহ 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান৷। তবে শোনা যাচ্ছে, Nord 6 আরও উন্নত রিয়ার ক্যামেরার সাথে আসবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.