Amazon Prime Day 2026 সেলে OnePlus-এর স্মার্টফোন, ট্যাবলেট, এবং অডিও ডিভাইস লোভনীয় ডিসকাউন্টে পাওয়া যাবে।
Photo Credit: OnePlus
OnePlus 13 will will available at its lowest-ever price of during the Amazon Prime Day Sale
Amazon Prime Day 2026 সেলে OnePlus-এর স্মার্টফোন, ট্যাবলেট, এবং অডিও ডিভাইস লোভনীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। জুলাই 4 মধ্যরাত থেকে শুরু হওয়া ওই সেল ইভেন্টের অন্যতম আকর্ষণ হবে OnePlus 13। প্রাইম ডে-তে কোম্পানির গত বছরের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম 50,000 টাকার নিচে চলে আসবে। বর্তমানে মূল্যবৃদ্ধির কারণে মোবাইল ফোনের চাহিদা কিছুটা কমে গিয়েছে। Amazon Prime Day বিক্রির গতি বাড়াতে সাহায্য করবেন বলে মনে করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, কিন্তু বেশি দামের জন্য পিছিয়ে আসছেন, প্রাইম ডে তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছে।
প্রাইম ডে সেলে OnePlus 13 কেনা যাবে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম। 2024 সালে ভারতে লঞ্চের সময় ফোনটির মূল্য ছিল 69,999 টাকা। যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বেশি টাকা ব্যয় করতে চান না, তাদের জন্য এর থেকে লোভনীয় ডিল কিছু হতে পারে না।
OnePlus 13s মডেলে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার ফলে এটি অ্যামাজন প্রাইম ডে সেলে 46,999 টাকায় পাওয়া যাবে। কোম্পানির সবচেয়ে দামি ফোন OnePlus 15 উপলব্ধ হবে 81,999 টাকায়। এই দামের মধ্যে 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত। OnePlus 15R বিক্রি হবে 48,999 টাকায়। ফোনটি সরাসরি 3,000 টাকা ছাড় এবং অতিরিক্ত 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে।
Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 9,000mAh ব্যাটারি চালিত OnePlus Nord 6 সেলে 39,999 টাকায় উপলব্ধ হবে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে OnePlus Nord CE 6 ও Nord CE 6 Lite যথাক্রমে 29,999 টাকা এবং 22,999 টাকায় কেনা যাবে। ট্যাবলেটের মধ্যে OnePlus Pad 4 মিলবে 55,999 টাকায়। এর সঙ্গে 5,499 টাকা দামের OnePlus Stylo Pro বিনামূল্যে পাওয়া যাবে।
অন্য দিকে, Amazon Prime Day সেলে OnePlus Pad Go 2 এবং Pad Lite যথাক্রমে 26,499 টাকা ও 16,999 টাকায় কেনা সম্ভব হবে। অডিও প্রোডাক্টের মধ্যে নতুন লঞ্চ করা OnePlus Nord Buds 4 বিক্রি হবে 3,099 টাকায়। Buds Pro 3 এবং Buds 4-এর দাম যথাক্রমে 9,999 টাকা ও 5,599 টাকায় নেমে এসেছে।
এছাড়াও, OnePlus Bullets Wireless Z2 ANC, Nord Buds 3R, ও Nord Buds 4 Pro সীমিত সময়ের জন্য যথাক্রমে 1,899 টাকা, 1,599 টাকা, ও 3,799 টাকায় উপলব্ধ হবে। প্রসঙ্গত, OnePlus N6 আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি স্পেশাল অফারে 20,000 টাকার কমে কেনার সুযোগ মিলবে। ফোনটি 8,000mAh ব্যাটারি, Dimensity 6360 Apex প্রসেসর, এবং VC কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Y600K Turbo Surfaces on Google Play Console; Launch Seems Imminent
BGMI Redeem Codes for September 21: How to Get Secret Legacy Backpack and Other Free Rewards