OnePlus Nord Buds 4 ভারতে 3,299 টাকায় লঞ্চ হলেও সীমিত সময়ের অফারে 3,099 টাকায় পাওয়া যাবে।
Photo Credit: OnePlus
OnePlus Nord Buds 4 will offer up to 52 dB active noise cancellation (ANC)
OnePlus Nord Buds 4 আজ (জুন 25) ভারতে লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাসের নতুন TWS ইয়ারবাড বাজেটের মধ্যে প্রিমিয়াম সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করবে। এটি কানে আসার আগেই 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। আমরা প্রযুক্তিটি ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হিসেবেই চিনি। এতে টাইটেনিয়াম কোটিং-সহ অডিও ড্রাইভার, কৃত্রিম মেধা বা AI চালিত ক্লিয়ার কল টেকনোলজি, এবং 3D Spatial অডিও সাপোর্ট আছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 4.3 গ্রাম হওয়ার কারণে কানে দীর্ঘক্ষণ পরে থাকলে অস্বস্তি হবে না। ডিভাইসটি IP55 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।
OnePlus Nord Buds 4 ভারতে 3,299 টাকায় লঞ্চ হয়েছে। তবে লঞ্চ অফারে লিমিটেড পিরিয়ডের জন্য 3,099 টাকায় পাওয়া যাবে। এটি স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। ইয়ারবাডটি Amazon, Flipkart, Blinkit, Myntra, OnePlus ইন্ডিয়া অনলাইন স্টোর, OnePlus Store অ্যাপ, OnePlus এক্সপিরিয়েন্স স্টোর, ও নির্বাচিত পার্টনার স্টোরে পাওয়া যাবে। সেল জুন 29 শুরু হচ্ছে।
OnePlus Nord Buds 4-এ 12 মিমি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এতে ছয়টি মাইক্রোফোন সমন্বিত ক্লিয়ার কল সিস্টেম আছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দ্বারা চালিত। সংস্থার দাবি, এটি প্রতি ঘন্টায় 25 কিমি পর্যন্ত বাতাসের শব্দ কমাতে সক্ষম। ফলে ফোনে কথা বলার সময় ইউজারের কন্ঠস্বর আরও পরিষ্কারভাবে অপর প্রান্তে পৌঁছে যাবে।
ওয়ানপ্লাস দাবি করছে, ANC বন্ধ করে শুধুমাত্র নর্ড বাডস 4 ইয়ারবাড ব্যবহার করলে সর্বোচ্চ 13 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আবার চার্জিং কেস এবং ইয়ারবাডের ব্যাটারি মিলিয়ে মোট 54 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। তবে ANC চালু থাকলে ইয়ারবাডে 6.5 ঘন্টা ও কেস-সহ 27 ঘন্টা ব্যবহার করা যাবে।
ইয়ারবাডে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 10 মিনিট চার্জ দিলে কেস-সহ 11 ঘন্টা ব্যবহার করা যাবে। তবে শুধু ইয়ারবাডে 4 ঘন্টা পর্যন্ত গান শুনতে পারবেন। এটি TÜV Rheinland Battery সার্টিফিকেশন পেয়েছে। নির্বাচিত ওয়ানপ্লাস স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা অবস্থায় AI ট্রান্সলেশনের সুবিধাও মিলবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ 6.1, গুগল ফাস্ট পেয়ার, মাইক্রোসফট সুইফট পেয়ার, ও ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি৷ গেমিং মোডে এর ল্যাটেন্সি হল 47ms।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale