OnePlus Nord 6 অ্যামাজনে ফ্রেশ মিন্ট, হলোগ্রাফিক কুইক সিলভার, ও পিচ ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: OnePlus
OnePlus Nord 6 features a 9,000mAh battery with 80W fast charging support
OnePlus Nord 6 জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে ভারতে আসছে। ওয়ানপ্লাস ঘোষণা করেছে, তাদের নর্ড সিরিজের নতুন মডেল এপ্রিল 7 এ দেশে অফিসিয়ালি লঞ্চ হবে। সংস্থা ইতিমধ্যেই ফোনটির ডিজাইন প্রকাশ করেছে। আসন্ন OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারি অফার করবে। কোম্পানি গ্লোবাল মার্কেটে প্রথমবার এত বড় ব্যাটারি দিয়ে ফোন আনছে। ডিভইসটি ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসরে রান করবে। এতে BGMI, Free Fire Max, ও Call of Duty-এর মতো গেম 165 fps-এ খেলা যাবে। এছাড়াও, নতুন ফোনে গত বছরের OnePlus 15 ও OnePlus 15R-এর মতো 165Hz ডিসপ্লে থাকছে।
ওয়ানপ্লাস নর্ড 6 এপ্রিলের 7 তারিখ সন্ধ্যা সাতটায় ভারতে লঞ্চ হবে। এটি ফ্রেশ মিন্ট, হলোগ্রাফিক কুইক সিলভার, ও পিচ ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। ফোনের একই মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। অর্থাৎ ওই ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। এই হ্যান্ডসেটে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
OnePlus Nord 6-এর পারফরম্যান্স বাড়াতে বিশেষ ট্রাই-চিপ আর্কিটেচকার ব্যবহার করা হয়েছে। এতে Snapdragon 8 সিরিজের চিপসেট ছাড়াও আরও দুই চিপ রয়েছে। একটি চিপ আরও ফাস্ট টাচ রেসপন্স নিশ্চিত করে। অন্য দিকে, G2 চিপ কম সিগন্যাল এলাকায় Wi-Fi কানেকশন উন্নত করতে সাহায্য করে। সংস্থার দাবি, 9,000mAh ব্যাটারি 2.5+ দিন ব্যাকআপ দেবে ও 26.9 ঘন্টা ইউটিউব দেখতে দেবে।
OnePlus Nord 6-এর সামনে 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ একটি OLED ডিসপ্লে দেওয়া থাকবে, যার ব্রাইটনেস 1,800 নিট থেকে 2 নিট পর্যন্ত কমানো যাবে। ফোনটি 12 জিবি LPDDR5x র্যাম ও 256 জিবি UFS 3.1 ইর্ন্টানাল স্টোরেজের সাথে যুক্ত। সংস্থা তাদের অন্যান্য ফোনের মতো লেটেস্ট মডেলেও সারা জীবনের জন্য ডিসপ্লে ওয়্যারেন্টি দেবে।
প্রসঙ্গত, Nord 6 আসলে OnePlus Turbo 6-এর রিব্র্যান্ডেড ভার্সন, যা জানুয়ারি মাসে চীনে লঞ্চ হয়েছে। ফোনটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে৷ এটি 1.5K রেজোলিউশন ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। 9,000mAh ব্যাটারির সঙ্গে 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, ও বাইপাস চার্জিং প্রযুক্তি আছে।
ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 20x ডিজিটাল সাপোর্ট সহ 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান৷। তবে শোনা যাচ্ছে, Nord 6 আরও উন্নত রিয়ার ক্যামেরার সাথে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999