OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 এপ্রিল 2026 21:32 IST
হাইলাইট
  • OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে এসেছে
  • এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসরে রান করে
  • স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

OnePlus Nord 6 comes with a massive 9,000mAh battery

Photo Credit: OnePlus

OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হয়েছে। নর্ড সিরিজের নতুন ফোনটি 9,000mAh ব্যাটারির সাথে এসেছে। বর্তমানে ওয়ানপ্লাসের যত স্মার্টফোন এ দেশে বিক্রি হয়ে, সেগুলোর মধ্যে Nord 6 সবথেকে শক্তিশালী ব্যাটারি পেয়েছে। পারফরম্যান্সের ক্ষেত্রে বড় দাবি করছে কোম্পানি। ওয়ানপ্লাস জানিয়েছে, BGMI, Call of Duty: Mobile, ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় গেম 165 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) খেলা যাবে। OnePlus Nord 6 ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসর, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং, ও একাধিক AI ভিত্তিক এডিটিং টুলস এবং ক্রিয়েটিভিটি ফিচার্স দিয়ে সজ্জিত।

OnePlus Nord 6 দাম

OnePlus Nord 6 মডেলের বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 38,999 টাকা রাখা হয়েছে। ফোনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ স্টোরেজ কিনতে 41,999 টাকা খরচ হবে। স্মার্টফোনটি এপ্রিল 9 দুপুরে Amazon ও ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে কিনতে পাওয়া যাবে। এটি ফ্রেশ মিন্ট, পিচ ব্ল্যাক, এবং কুইক সিলভার কালার অপশনে উপলব্ধ। Axis ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে কিনলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

OnePlus Nord 6 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস নর্ড 6 একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (60/90/120/144/165Hz), 3,600 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,272 x 2,772 পিক্সেল), 1.07 বিলিয়ন কালার, ও ডেডিকেটেড টাচ রিফলেক্স চিপের মাধ্যমে 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এতে 5G-Advanced (5G-A) বৈশিষ্ট্য রয়েছে, যা সাধারণ 5G-এর তুলনায় বেশি ডেটা স্পিড সরবরাহ করতে সক্ষম।

OnePlus Nord 6-এর মেইন ইউএসপি হল পাওয়ারফুল ব্যাটারি। সংস্থা দাবি করছে, সাধারণভাবে ব্যবহার করলে 2.5 দিন ব্যাকআপ মিলবে। ফুল চার্জে প্রায় 11.5 ঘন্টা BGMI খেলতে পারবেন। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করায় 70 মিনিটের মধ্যে ব্যাটারি ফুল হয়ে যাবে। ব্যাটারি 27W রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং ফিচারও অফার করবে।

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের পিছনে ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। দুই ক্যামেরাতেই 4K রেজোলিউশনে ভিডিও শুট করার ক্ষমতা দেওয়া হয়েছে।

Advertisement

OnePlus Nord 6-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং (ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট), অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (ইন-ডিসপ্লে), লেটেস্ট Android 16 বেসড OxygenOS 16, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, G2 ওয়াই-ফাই চিপ, NFC, AI মাইন্ড স্পেস, ডেডিকেটেড প্লাস কী, এবং ছয় বছর সিকিউরিটি আপডেটের গ্যারান্টি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent, flagship-grade display
  • Strong, consistent everyday performance
  • Stellar battery life
  • Strong value-for-money proposition
  • Bad
  • Cameras are decent, not segment-leading
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 8s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 9000mAh
OS Android 16
Resolution 1272x2272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.