OnePlus Nord 6 ফোনে BGMI, Call of Duty, ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় গেম 165 FPS-এ খেলা যাবে।
Photo Credit: OnePlus
OnePlus Nord 6 comes with a massive 9,000mAh battery
OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হয়েছে। নর্ড সিরিজের নতুন ফোনটি 9,000mAh ব্যাটারির সাথে এসেছে। বর্তমানে ওয়ানপ্লাসের যত স্মার্টফোন এ দেশে বিক্রি হয়ে, সেগুলোর মধ্যে Nord 6 সবথেকে শক্তিশালী ব্যাটারি পেয়েছে। পারফরম্যান্সের ক্ষেত্রে বড় দাবি করছে কোম্পানি। ওয়ানপ্লাস জানিয়েছে, BGMI, Call of Duty: Mobile, ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় গেম 165 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) খেলা যাবে। OnePlus Nord 6 ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসর, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং, ও একাধিক AI ভিত্তিক এডিটিং টুলস এবং ক্রিয়েটিভিটি ফিচার্স দিয়ে সজ্জিত।
OnePlus Nord 6 মডেলের বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 38,999 টাকা রাখা হয়েছে। ফোনের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ স্টোরেজ কিনতে 41,999 টাকা খরচ হবে। স্মার্টফোনটি এপ্রিল 9 দুপুরে Amazon ও ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে কিনতে পাওয়া যাবে। এটি ফ্রেশ মিন্ট, পিচ ব্ল্যাক, এবং কুইক সিলভার কালার অপশনে উপলব্ধ। Axis ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে কিনলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
ওয়ানপ্লাস নর্ড 6 একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (60/90/120/144/165Hz), 3,600 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,272 x 2,772 পিক্সেল), 1.07 বিলিয়ন কালার, ও ডেডিকেটেড টাচ রিফলেক্স চিপের মাধ্যমে 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এতে 5G-Advanced (5G-A) বৈশিষ্ট্য রয়েছে, যা সাধারণ 5G-এর তুলনায় বেশি ডেটা স্পিড সরবরাহ করতে সক্ষম।
OnePlus Nord 6-এর মেইন ইউএসপি হল পাওয়ারফুল ব্যাটারি। সংস্থা দাবি করছে, সাধারণভাবে ব্যবহার করলে 2.5 দিন ব্যাকআপ মিলবে। ফুল চার্জে প্রায় 11.5 ঘন্টা BGMI খেলতে পারবেন। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করায় 70 মিনিটের মধ্যে ব্যাটারি ফুল হয়ে যাবে। ব্যাটারি 27W রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং ফিচারও অফার করবে।
ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের পিছনে ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। দুই ক্যামেরাতেই 4K রেজোলিউশনে ভিডিও শুট করার ক্ষমতা দেওয়া হয়েছে।
OnePlus Nord 6-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং (ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট), অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (ইন-ডিসপ্লে), লেটেস্ট Android 16 বেসড OxygenOS 16, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, G2 ওয়াই-ফাই চিপ, NFC, AI মাইন্ড স্পেস, ডেডিকেটেড প্লাস কী, এবং ছয় বছর সিকিউরিটি আপডেটের গ্যারান্টি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed