বিশাল ব্যাটারি, চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A11

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 অক্টোবর 2019 17:16 IST
হাইলাইট
  • Oppo A11 এর দাম 1,499 ইউয়ান (প্রায় 15,100 টাকা)
  • 17 অক্টোবর চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট

Oppo A11 ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে

সপ্তাহ খানেক আগে আগে ইন্টারনেটে Oppo A11 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5 2020। এবার সেই ফোনের নাম বদলে চিনে লঞ্চ হল Oppo A11। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 12 মেগাপিক্সেল সেন্সর থাকবে।

Oppo A11 এর দাম

চিনে Oppo A11 এর দাম 1,499 ইউয়ান (প্রায় 15,100 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। তিনটি রঙে চিনে Oppo A11 বিক্রি হবে। 17 অক্টোবর চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5 2020। ভারতে Oppo A5 2020 ফোনের দাম শুরু হচ্ছে 12,490 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM। 4GB RAM ভেরিয়েন্টে Oppo A5 2020 কিনতে 13,990 টাকা খরচ হবে।

নয় হাজারের কম দামে কোয়াড ক্যামেরা, বাজেট সেগমেন্টে ঝড় তুলতে হাজির Infinix S5

Oppo A11 স্পেসিফিকেশন

Oppo A11 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। Oppo A11 এ থাকছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।

Oppo A11 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে।  এই ক্যামেরায় একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। এর সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকবে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro

4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে থাকছে ডলবি অ্যাটমস সাপোর্ট। থাকছে থ্রি ডি ফিনিশ, গেম বুস্ট ২.০ আর রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Advertisement

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera Unspecified
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.