চলতি সপ্তাহে ভারতে আসতে পারে Oppo A31

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ফেব্রুয়ারি 2020 13:50 IST
হাইলাইট
  • Oppo A31-এ রয়েছে MediaTek Helio P35 চিপসেট
  • ইন্দোনেশিয়ায় ইতিমধ্যেই Oppo A31 (2020) বিক্রি শুরু হয়েছে
  • চলতি সপ্তাহে ভারতে এই ফোন নিয়ে আসতে পারে Oppo

6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Oppo A31

Photo Credit: 91Mobiles

ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছিল Oppo A31 (2020)। চলতি সপ্তাহে ভারতে এই ফোন নিয়ে আসতে পারে Oppo। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে নতুন ফোন লঞ্চের খবর সামনে এসেছে। Oppo A31-এ রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।

সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে জানানো হয়েছে চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে Oppo A31। সাদা ও কালো রঙে ভারতে এই ফোন পাওয়া যাবে। ইন্দোনেশিয়ায় ইতিমধ্যেই Oppo A31 (2020) বিক্রি শুরু হয়েছে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় 13,500 টাকা।

যখন খুশি কেনা যাবে Redmi 8A Dual, শুরু হল ওপেন সেল

Oppo A31 features an 8-megapixel selfie camera housed in a waterdrop notch

Advertisement

Oppo A31 (2020) স্পেসিফিকেশন

Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি  HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।

Advertisement

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo A31, Oppo A31 specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.