1,000 টাকা পর্যন্ত সস্তা হল Oppo A5 2020

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 জানুয়ারী 2020 14:58 IST
হাইলাইট
  • Oppo A5 2020 ফোনের দাম কমেছে
  • 3GB RAM ভেরিয়েন্টে Oppo A5 2020 কিনতে 11,490 টাকা খরচ হবে
  • ইতিমধ্যেই নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে

কালো ও সাদা রঙে পাওয়া যায় Oppo A5 2020

সম্প্রতি 6GB RAM ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে Oppo A5 2020। এর পরেই 3GB RAM ও 4GB RAM ভেরিয়েন্টে এই ফোনের দাম কমিয়েছে Oppo। 3GB RAM ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনের দাম কমেছে 500 টাকা। অন্যদিকে এই ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমেছে। কোয়াড ক্যামেরা ছাড়াও Oppo A5 2020 ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর Snapdragon 665 চিপসেট।

Oppo A5 2020 এর দাম

দাম কমে 3GB RAM ভেরিয়েন্টে Oppo A5 2020 কিনতে 11,490 টাকা খরচ হবে। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে 12,990 টাকা খরচ হবে। আগে এই দুই ফোনের দাম ছিল যথাক্রমে 11,990 টাকা আর 13,990 টাকা।

Oppo A5 2020 স্পেসিফিকেশন

Oppo A5 2020 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 3GB/ 4GB/ 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Oppo A5 2020  ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। Oppo A5 2020  ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আর থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Oppo A5 2020  ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo A5 2020, Oppo A5 2020 specifications, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GPT Rosalind: রোগ থেকে মিলবে মুক্তি, ওষুধ আবিষ্কারে গতি বাড়াবে OpenAI-এর নতুন AI মডেল
  2. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  3. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  4. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  5. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  6. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  7. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  8. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  9. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  10. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.