দশ হাজারের নীচে লঞ্চ হল Oppo A5s, দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 এপ্রিল 2019 13:11 IST
হাইলাইট
  • Oppo। Oppo A5s ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট
  • এই ফোনের দাম 9,990 টাকা।
  • অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে A5s

Oppo A5s এর দাম 9,990 টাকা

ভারতে বাজেট সেগমেন্টে আবার নতুন স্মার্টফোন লঞ্চ করল Oppo। Oppo A5s ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনের প্রধান আকর্ষন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আর 4,230 mAh ব্যাটারি। Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে ColorOS 5.2.1 স্কিন।

আপাতত শুধুমাত্র 2GB RAM আর 32GB স্টোরেজে ভারতে Oppo A5s লঞ্চ হয়েছে। এই ফোনের দাম 9,990 টাকা। কালো ও লাল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। মে মাসে 4GB Ram আর 64GB স্টোরেজ আর সবুজ ও সোনালি রঙে লঞ্চ হবে Oppo A5s।

আরও পড়ুন: বিশাল ব্যাটারি, ছোট্ট ডিসপ্লে নচ সহ লঞ্চ হল Oppo A1k

অনলাইনে Amazon, Flipkart, Paytm Mall, Snapdeal ও Tata CLiQ আর অফলাইনে কেনা যাবে এই স্মার্টফোন।

Oppo A5s স্পেসিফিকেশন

Oppo A5s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P35 চিপসেট, 2GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Oppo A5s ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। কালোম লাল, সোনালি ও সবুজ রঙে পাওয়া যাবে A5s।

Oppo A5s ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 5.2 স্কিন। কানেক্টিভিটির জন্য Oppo A5s এ থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS আর Micro-USB পোর্ট। এই ফোনের আয়তন 155.9x75.4x8.2 মিলিমিটার আর ওজন 170 গ্রাম। Oppo A5s এর ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Decent selfie camera
  • Bad
  • Poor low-light camera performance
  • Dated version of Android
  • Below-average performance
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1 Oreo
Resolution 1520x720 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.