Oppo A6c is powered by a 7,000mAh battery.
Photo Credit: Oppo
Oppo A6c আজ ভারতে লঞ্চ হল। এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যা 14,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই ফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি এবং Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। ডিভাইসটি দুটি মেমরি কনফিগারেশনে এসেছে ও 128 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। Oppo A6c মডেলের উল্লেগযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট, রিভার্স ওয়্যার্ড চার্জিং, স্প্ল্যাশ টাচ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বিভিন্ন AI নির্ভর ফটো এডিটিং টুলস, ফেসিয়াল রিকগনিশন, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইত্যাদি।
Oppo A6c মডেলের দাম ভারতে 13,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। অন্য দিকে, 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হবে। মেমরি চিপের ক্রমবর্ধমান দামের কারণে 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট দেওয়া হয়নি বলে অনুমান করা হচ্ছে।
এটি ফেদার হোয়াইট (সাদা) এবং স্টোন ব্রাউন (বাদামি) কালার অপশনে কেনা যাবে। সূত্রের দাবি, Oppo তাদের এই ফোন মূলত অফলাইন মার্কেটকে লক্ষ্য করে দেশের বাজারে এনেছে। তবে হ্যান্ডসেটটি সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোরেও উপলব্ধ।
ওপ্পো এ6সি ফোনের সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 16.7 মিলিয়ন কালার ও 900 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সঙ্গে 15W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
ফটোগ্রাফির জন্য ওপ্পোর নতুন ফোনের পিছনে f/2.2 অ্যাপারচার, 81 ডিগ্রি ফিল্ড অফ ফিউ (FOV), এবং অটোফোকাস সাপোর্টযুক্ত 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে পোট্রেট, নাইট, টাইমল্যাপস, হাই-রেজ, ও প্রো-এর মতো ক্যামেরা মোড মিলবে।
Oppo A6c অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি মূলত কম দামি মোবাইল ফোনের জন্য নির্মিত 4G চিপ, যার পিক ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। এই চিপসেট 4 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম, সর্বাধিক 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ, ও Mali-G57 GPU-এর সঙ্গে যুক্ত। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.