Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 অক্টোবর 2026 17:31 IST
হাইলাইট
  • Oppo লঞ্চ করেছে Android 17 ভিত্তিক ColorOS 17 সফটওয়্যার
  • অক্টোবর 29 থেকে Oppo, Realme, ও OnePlus ডিভাইসে আপডেট আসবে
  • ColorOS 17 নতুন Living Flow ডিজাইন ও AI কল গার্ড ফিচার্সের সঙ্গে এসেছে

ColorOS 17 will debut in India with the Oppo Find X10 Series

Photo Credit: Oppo

Oppo বিশ্বজুড়ে ColorOS 17 লঞ্চ করেছে। এটি নতুন Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি একটি কাস্টম সফটওয়্যার। এই আপডেটে নতুন ডিজাইন, উন্নত পারফরম্যান্স, এবং একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স রয়েছে। ভারতে Oppo Find X10 সিরিজের হাত ধরে ColorOS 17 এর সূচনা হবে। Find X10 ও Find X10 Pro Max এ দেশের বাজারে অক্টোবর 22 লঞ্চ হচ্ছে। তার এক সপ্তাহ পর Oppo, Realme, ও OnePlus এর নির্বাচিত স্মার্টফোন এবং ট্যাবলেটে নতুন সফটওয়্যার আপডেট আসবে। 2027 সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত ধাপে ধাপে ColorOS 17 রোলআউটের প্রক্রিয়া চলবে।

ColorOS 17 কবে ও কোন ফোনে পাওয়া যাবে?

কালারওএস 17 আপডেট পাওয়ার যোগ্য ডিভাইসগুলির তালিকা ও সময়সূচি নিচে দেওয়া হল।

Advertisement

অক্টোবর 29: Oppo Find N6, Find X9 Ultra, Find X9s, Find X9 Pro, ও Find X9
অক্টোবর 30: Oppo Find N5, Find X8 Pro, Find X8, Reno 16 Pro 5G, Reno 16 5G, Reno 16c 5G, Reno 16 FS 5G, ও Reno 16 F 5G
নভেম্বর 2026: Oppo Find N3, Find N3 Flip, Reno 15 সিরিজ, Reno 14 সিরিজ, K14x 5G, K14 5G, K13x 5G, F33 5G, F31 5G, ও F29 5G
ডিসেম্বর 2026: Oppo Reno13, K13, K13 Turbo, Oppo Pad 3, ও Pad 5 সিরিজ

জানুয়ারি-মার্চ, 2027: Oppo Find N2 Flip, Reno 12 সিরিজ, F33 Pro 5G, F31 Pro সিরিজ, F29 Pro 5G, এবং Oppo Pad SE সিরিজ

ColorOS 17 শেডিউলে ওয়ানপ্লাস এবং রিয়েলমির একাধিক ডিভাইসের নাম রয়েছে। অক্টোবর 29 থেকে OnePlus Pad 4 ট্যাবে নতুন আপডেট পৌঁছবে। এটি পরের দিন OnePlus 15R, OnePlus 13, ও OnePlus 13s ফোনে আসবে। OnePlus Open, OnePlus 12 সিরিজ, এবং Nord লাইনআপে 2027 সালের প্রথম ত্রৈমাসিকে আপডেট রোলআউট হতে পারে।

Advertisement

Realme ব্র্যান্ডের ক্ষেত্রে অক্টোবর 29 প্রথম GT 8 Pro সিরিজে ColorOS 17 আপডেট দেওয়া হবে। অক্টোবর 30 থেকে GT 7 Pro ও Realme 16 Pro সিরিজে নতুন আপডেট আসবে। GT, নম্বর, P, এবং Narzo সিরিজের অন্যান্য যোগ্য ডিভাইসে নভেম্বর, ডিসেম্বর, ও 2027 সালের প্রথম ত্রৈমাসিকে ধাপে ধাপে আপডেট দেওয়া হবে।

ColorOS 17 কাস্টম রমে লিভিং ফ্লো ডিজাইন নামে নতুন নকশা আনা হয়েছে। এতে আরও স্বচ্ছ ইন্টারফেস, মসৃণ অ্যানিমেশন, ও উন্নত টাচ রেসপন্স পাওয়া যাবে। এটি AI কল গার্ড নামে এক বিশেষ ফিচার দিয়ে সজ্জিত। ফিচারটি ফোনের মধ্যে থাকা এআই প্রযুক্তি ব্যবহার করে কল চলাকালীন সম্ভাব্য জালিয়াতির সংকেত শনাক্ত করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে কৃত্রিমভাবে তৈরি কন্ঠস্বর এবং এআই টুলের সাহায্যে মুখের ছবি বদলে দেওয়ার মতো প্রতারণার কৌশল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  2. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  3. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  4. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  5. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  6. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  7. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  8. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  9. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  10. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.