নতুন এই ফোনে মাত্র 5 মিনিটের চার্জে 2 ঘটা কথা বলা যাবে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2018 13:17 IST
হাইলাইট
  • শিঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo F9 আর Oppo F9 Pro
  • Oppo F9 Pro ফোনে VOOC ফ্ল্যাশ চার্জিং এর সুবিধা থাকবে
  • মাত্র 5 মিনিট চার্জ করে Oppo F9 Pro ফোনে 2 ঘন্টা কথা বলা যাবে

 

শিঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo F9 আর Oppo F9 Pro। যদিও ভারতে শুধুমাত্র Oppo F9 Pro লঞ্চের কথাই জানাচ্ছে Oppo। নতুন এক টিজারে Oppo F9 Pro ফোনের ডিজাইনের সাথেই গুরুত্বপূর্ণ একটি ফিচারের কথা জানালো Oppo। চিনের এই কোম্পানিটি জানিয়েছে Oppo F9 Pro ফোনে VOOC ফ্ল্যাশ চার্জিং এর সুবিধা থাকবে। এই ফিচারের মাধ্যমে মাত্র 5 মিনিট চার্জ করে Oppo F9 Pro ফোনে 2 ঘন্টা কথা বলা যাবে। অন্যদিকে শুধুমাত্র মালয়েশিয়াতে Oppo F9 ফোনের টিজার দেখানো হয়েছে।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Oppo F9 Pro ফোনের টিজার দেখা গিয়েছে। যদিও এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি Oppo। Oppo F9 এর সাথেই Oppo F9 Pro লঞ্চ হবে কী না তাও জানানো হয়নি। এই টিজারেই Oppo F9 Pro ফোনের সামনের দিক দেখা গিয়েছে। Essential Phone এর মতো Oppo F9 Pro ফোনের ডিসপ্লের উপরে একটি ছোট কালো নচ দেখা যাবে। টিজারে পোস্ট করা ছবি লাল রঙে Oppo F9 Pro দেখা গিয়েছে। এর সাথেই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।

জুন মাসে কোম্পানির Oppo Find X Automobili Lamborghini Edition ফোনে আগে VOOC চার্কিং টেকনোলজি ব্যবহার হয়েছিল। কয়েক বছর আগে মোবাইল কংগ্রেস ইভেনন্টে প্রথম বিশ্বে সামনে এসেছিল এই চার্জিং টেকনোলজি। নতুন এই টেকনোলজিতে মাত্র 35 মিনিটে 3400 mAh ব্যাটারির স্মার্টফোন সুল চার্জ হয়ে যাবে।

Oppo F9 Pro

 এর ভিতরে থাকবে একটি MediaTek Helio P60 চিপসেট। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তা জানা যায়নি। কোম্পানি জানিয়েছে “শিঘ্রই” ভারতের বাজারে আসবে Oppo F9 Pro।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: oppo, Oppo F9 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  3. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  4. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  5. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  6. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  7. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  8. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  9. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  10. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.