Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 অক্টোবর 2026 17:56 IST
হাইলাইট
  • Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা পেয়েছে
  • স্ট্যান্ডার্ড Oppo Find X10 মডেলে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে
  • Oppo Find X10 সিরিজে ফ্ল্যাগশিপ Dimensity প্রসেসর ব্যবহার করা হয়েছে

Oppo Find X10 Pro Max is the first phone with three 200-megapixel cameras

Photo Credit: Oppo

Oppo Find X10 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। বৃহস্পতিবার চাইনিজ সংস্থাটি ভারতের বাজারে Oppo Find X10 ও Find X10 Pro Max নিয়ে এসেছে। ইতিমধ্যেই ফোন দুটি চীন এবং গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে। Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ওপ্পোর হাত ধরেই প্রথমবার এ দেশে ট্রিপল 200MP ক্যামেরার ফোন আত্মপ্রকাশ করল। এটি দুর্ধর্ষ MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে। স্ট্যান্ডার্ড Oppo Find X10 মডেলে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এক কথায়, Find X10 সিরিজের হাত ধরে মোবাইল ফটোগ্রাফির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে Oppo।

Oppo Find X10 Pro Max স্পেসিফিকেশন ও দাম

ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স মডেলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 1/1.3 ইঞ্চি ISOCELL HPC সেন্সর, এবং f/1.5 অ্যাপারচারের সঙ্গে 200 মেগাপিক্সেল Ultra HDR শুটার আছে। প্রাইমারি ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে অটোফোকাস, f/2.2 অ্যাপারচার, ও 124 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং আল্ট্রা-ওয়াইড লেন্স।

Advertisement

ফোনের তৃতীয় ক্যামেরায় 1/1.56 ইঞ্চি ISOCELL HP5 সেন্সর, f/2.1 অ্যাপারচার, ও OIS প্রযুক্তিসম্পন্ন 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ফোনের পিছনের ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফ্রন্ট ক্যামেরা 4K 60fps ভিডিও শুটিং সাপোর্ট করে।

Oppo Find X10 Pro Max-এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, সর্বাধিক 144 হার্টজ রিফ্রেশ রেট (নির্দিষ্ট কিছু গেমে), 1.05 বিলিয়ন কালার, 288 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে।

এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো চিপসেট ব্যবহার হয়েছে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 17 ভিত্তিক ColorOS 17 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে। ডিভাইসটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 80W SuperVOOC ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Oppo Find X10 Pro Max ভারতে 1,99,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অফার করে।

Oppo Find X10 স্পেসিফিকেশন ও দাম

Oppo Find X10 একটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 2,768 x 1,272 পিক্সেল রেজোলিউশন, ম্যাক্সিমাম 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট HBM ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি রান করে MediaTek Dimensity 9600M চিপসেটে। এই ফোনে Android 17 ভিত্তিক ColorOS 17 আছে। ডিভাইসে 8,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ওপ্পো ফাইন্ড এক্স10-এও হ্যাসেলব্লাডের টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এটি OIS, 1/1.4 ইঞ্চি সেন্সর, ও f/1.6 অ্যাপারচার-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও f/2.6 অ্যাপারচার, ও 1/1.56 ইঞ্চি সেন্সরযুক্ত 200 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। ফোনটি 30fps-এ 8K/4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এখানেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Advertisement

Oppo Find X10 ভারতে 1,39,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম 1,69,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  2. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  3. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  4. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  5. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  6. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  8. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  9. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  10. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.