7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 1 অগাস্ট 2026 15:05 IST
হাইলাইট
  • Oppo K13 Turbo Pro 5G এখন 7,000 টাকা সস্তায় কেনার সুযোগ
  • এই স্মার্টফোনে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon প্রসেসর রয়েছে
  • Oppo K13 Turbo Pro 5G ইন-বিল্ট কুলিং ফ্যান দিয়ে সজ্জিত

Oppo K13 Turbo series was launched in India in August, 2025

Oppo K13 Turbo Pro 5G এখন অবাক করা ছাড়ে পাওয়া যাচ্ছে। বর্তমানে র‍্যাম, মেমরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম অগ্নিমূল্য। ফলে প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে স্মার্টফোনের। কিন্তু 2025 সালে লঞ্চ করা বেশ কয়েকটি ফোন বড় অঙ্কের ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে Oppo K13 Turbo Pro 5G এখন 7,000 টাকা সস্তায় কেনার সুযোগ। আপনার বাজেট যদি 30,000 টাকার কাছাকাছি থাকে, তাহলে এই সেগমেন্টে ফোনটির মতো ভাল পারফরম্যান্স অন্য মডেলে মিলবে না। এতে ইন-বিল্ট কুলিং ফ্যান, ভেপার কুলিং চেম্বার কুলিং চেম্বার, 7,000Mah ব্যাটারি, ও ফ্ল্যাগশিপ কিলার Qualcomm Snapdragon প্রসেসর রয়েছে।

Oppo K13 Turbo Pro 5G বিক্রি হচ্ছে 7,000 টাকা ডিসকাউন্টে 

Oppo K13 Turbo Pro 5G ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, গত বছর আগস্টে লঞ্চের সময় দাম 37,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার ছাড়াই সরাসরি 7,000 টাকা ছাড় দিচ্ছে।

অন্য দিকে, ফোনের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 32,999 টাকায় উপলব্ধ। লঞ্চের সময় দাম ছিল 37,999 টাকা। টপ মডেলেও 7,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি মিডনাইট ম্যাভেরিক, পার্পল ফ্যান্টম ও সিলভার নাইট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Oppo K13 Turbo Pro 5G-এর সামনে 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন,ও 1,600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ফোনে Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা AnTuTu বেঞ্চমার্কে 2 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে।

ওপ্পো কে13 টার্বো প্রো 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটি অত্যাধুনিক অ্যাক্টিভ এবং প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম অফার করে। এতে বাইপাস চার্জিং এবং 80W চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি পাওয়া যায়।

Advertisement

এই Oppo ফোনের কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি VC চেম্বার। হ্যান্ডসেটে থাকা মাইক্রো ফ্যান 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘুরতে পারে। এটি ভিতরের গরম বাতাস বাইরে পাঠিয়ে ফোন ঠান্ডা রাখতে সাহায্য করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.