Oppo K14x 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 ফেব্রুয়ারি 2026 13:38 IST
হাইলাইট
  • Oppo K14x 5G ডুয়াল ব্যাক ক্যামেরার সাথে এসেছে
  • ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি আছে
  • এটি IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে

Oppo K14x 5G packs a 6500mAh battery with support for 45W fast charging

Photo Credit: Oppo

Oppo K14x 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি সংস্থার K সিরিজের লেটেস্ট বাজেট মোবাইল ফোন যা পাওয়ারফুল 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারির সাথে এ দেশের বাজারে এসেছে। MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টফোন দু'টি মেমোরি অপশনে বিক্রি হবে। Oppo K14x 5G এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, 45 ওয়াট (W) SuperVOOC ফ্ল্যাশ চার্জ, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, রিভার্স চার্জিং সাপোর্ট, থেফট প্রোটেকশন, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর টুলস।

Oppo K14x 5G দাম ও অফার

Oppo K14x 5G ভারতে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এদের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,999 টাকা। কোম্পানি 3 মাসের নো-কস্ট EMI অফার করছে। অ্যাক্সিস ব্যংক, এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড লেনদেনে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

ব্যাংক অফার যোগ করলে নতুন ওপ্পো ফোনের দাম 13,499 টাকায় নেমে আসবে। এটি আইসি ব্লু ও প্রিজম ভায়োলেট কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটের সেল ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে ফেব্রুয়ারি 16 সেল শুরু হবে। ওপ্পোর অনলাইন স্টোরে কুপন ডিসকাউন্টে 550 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Oppo K14x 5G ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) আছে। পিছনের ক্যামেরা 60fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম। ক্যামেরায় পোট্রেট, নাইট, স্লো-মো, ডুয়াল ভিউ ভিডিও, এবং টাইমল্যাপস সহ একাধিক শুটিং মোড বর্তমান।

ওপ্পো কে14এক্স 5G এর সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 16.7 মিলিয়ন কালার, এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম ইন্টারফেসের সাথে এসেছে।

নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি 5G চিপসেট। এটি 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ ও 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যামের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারির Vivo 5G স্মার্টফোন 5,000 টাকা ছাড়ে কেনার সুযোগ
  2. Oppo K14x 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল
  3. Google Pixel 10a: গুগলের নয়া মিড রেঞ্জ ফোন বিক্রি হবে ফ্লিপকার্টে, দাম কেমন হবে দেখুন
  4. দুর্দান্ত ক্যামেরার Samsung স্মার্টফোনে 12,000 টাকার বেশি ছাড়, অফার শেষ হওয়ার আগেই ফায়দা নিন
  5. Xiaomi 18 Pro: শাওমির চমক, আসছে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
  6. Itel A100 4G ভারতে 6,799 টাকায় হাজির, নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা রয়েছে
  7. Sarvam AI: কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতের বাজিমাত, দেশে তৈরি সর্বম এআই টেক্কা দিচ্ছে চ্যাটজিপিটি, জেমিনাইকে
  8. Samsung Galaxy F70e 5G খুব সস্তায় 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ছয় বছর Android আপডেট পাবে
  9. Oppo K14x 5G ফোনের দাম ও ফিচার্স লঞ্চের আগের দিন ফাঁস হয়ে গেল, সস্তায় 6500mAh ব্যাটারি ছাড়াও থাকবে
  10. Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.