12,999 টাকায় Oppo K14x 5G-এর নতুন ভার্সন লঞ্চ হল, রয়েছে 6,500mAh ব্যাটারি, 50MP ক্যামেরায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 মার্চ 2026 16:34 IST
হাইলাইট
  • Oppo K14x 5G-এর পিছনে 50MP প্রাইমারি ক্যামেরা আছে
  • এটি IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে
  • ফোনটি 45W ফাস্ট চার্জিং ও 6,500mAh ব্যাটারির সাথে এসেছে

Oppo K14x 5G is equipped with a 50-megapixel primary camera

Photo Credit: Oppo

Oppo K14x 5G স্মার্টফোনের নতুন স্টোরেজ ভার্সন ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি গত ফেব্রুয়ারিতে দেশে এসেছিল৷ তখন 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ ছিল। আজ ফোনের সবচেয়ে সস্তা মডেল (4 জিবি + 64 জিবি) রিলিজ হয়েছে। এটি 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, 45W SuperVOOC ফ্ল্যাশ চার্জ, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং পেয়েছে। এছাড়াও, রিভার্স চার্জিং সাপোর্ট ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Oppo K14x 5G দাম ও অফার

Oppo K14x 5G মডেলের নতুন 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 12,999 টাকা। এটি আগের মতো 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও বিক্রি হবে। এদের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,999 টাকা।

কোম্পানি 3 মাসের নো-কস্ট EMI অপশনও অফার করছে। বেস মডেলে 750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এটি আইসি ব্লু ও প্রিজম ভায়োলেট কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।

Oppo K14x 5G স্পেসিফিকেশন এবং ফিচার্স

Oppo K14x 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় পোট্রেট, নাইট, স্লো মোশন, ডুয়াল ভিউ ভিডিও, ও টাইমল্যাপসের মতো শুটিং মোড মিলবে। ফোনে Android 15 নির্ভর ColorOS 15 প্রি-ইনস্টলড আছে।

হ্যান্ডসেটের সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ওপ্পোর এই ফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G চিপসেট, যা UFS 2.2 স্টোরেজ এবং LPDDR4x র‍্যামের সাথে যুক্ত।

মাইক্রোসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ডিভাইসটি 166.6 মিমি লম্বা, 8.61 মিমি পুরু, ও 78.5 মিমি চওড়া। Oppo K14x 5G মডেলের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে Wi-Fi 5, Bluetooth 5.4, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, GPS, ইত্যাদি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Rear design change feels like an upgrade
  • Long battery life
  • 45W fast charging
  • Display smoothness
  • Bad
  • Few hardware downgrades
  • Same chipset as last year
  • Expensive than predecessor, while having a few upgrades
 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 720x1570 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  2. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  3. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  4. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  5. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  6. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  7. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  8. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  9. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  10. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.