Oppo K14x 5G ফোনের দাম ও ফিচার্স লঞ্চের আগের দিন ফাঁস হয়ে গেল, সস্তায় 6500mAh ব্যাটারি ছাড়াও থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 ফেব্রুয়ারি 2026 12:05 IST
হাইলাইট
  • Oppo K14x 5G রিভার্স চার্জিং সাপোর্টের সাথে আসছে
  • ফোনের সামনে 120 হার্টজ পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে
  • এটি MediaTek Dimensity 6300 চিপসেটে রান করবে

Oppo K14x 5G will be available in Prism Violet and Icy Blue colorways

Photo Credit: Oppo

Oppo K14x 5G ফেব্রুয়ারি 10 ভারতে লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এটি সংস্থার K সিরিজের নতুন মডেল যা দৈনন্দিন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে আসছে। অফিসিয়াল লঞ্চের এক দিন আগেই এখন স্মার্টফোনের দাম প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ফ্লিপকার্টের মাইক্রোসাইট ও প্রোডাক্ট লিস্টিং থেকে একাধিক স্পেসিফিকেশন এবং ফিচার্সের বিষয়ে জানা সম্ভব হয়েছে। এই ফোনে 6,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্টের উপস্থিতি লঞ্চের তারিখ ঘোষণার দিন নিশ্চিত করা হয়েছিল। Oppo K14x 5G রিভার্স চার্জিং ফিচারের সাথেও আসছে। অর্থাৎ ফোন হয়ে উঠবে পাওয়ার ব্যাঙ্ক।

Oppo K14x 5G দাম ও কালার অপশন

ফ্লিপকার্টে Oppo K14x 5G এর প্রোডাক্ট লিস্টিং থেকে দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। লিস্টিং অনুসারে, ফোনটির 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম 17,999 টাকা দেখানো হয়েছে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম হল 19,999 টাকা। তবে এগুলি প্লেসহোল্ডার প্রাইস বা MRP বলে মনে হচ্ছে।

লঞ্চ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট যুক্ত হলে চূড়ান্ত দাম আরও কম হতে পারে। আবার ওপ্পো কে14এক্স 5G এর মাইক্রোসাইটে থাকা একটি পেজে 13,999 টাকা থেকে 18,999 টাকা রেঞ্জের মধ্যে দামের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে যে, ডিভাইসের দাম ওই সীমার মধ্যে থাকতে চলেছে। এটি প্রিজম ভায়োলেট ও আইস ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।

Oppo K14x 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Oppo K14x 5G এর 6,500mAh ব্যাটারি ফুল চার্জে অনলাইনে 22.4 ঘন্টা ভিডিও দেখতে দেবে বলে দাবি করা হয়েছে। প্রায় 11.1 ঘন্টা গেম খেলা যাবে। এটি 882.1 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করবে। 45W SuperVOOC চার্জার বাক্সের মধ্যে দেওয়া থাকবে। রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় ফোনের মাধ্যমে অন্য মোবাইল, ট্যাব, ব্লুটুথ ইয়ারফোন, ফ্যান এবং স্মার্টওয়াচের মতো ছোট ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ করা যাবে।

ওপ্পোর নতুন ফোনের সামনে পাঞ্চ হোল কাটআউটের সাথে 6.75 ইঞ্চি দৈর্ঘ্যের বড় ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (1,570 x 720 পিক্সেল) সাপোর্ট করবে। ডিভাইসটি MediaTek Dimensity 6300 চিপসেটে রান করবে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনের অংশে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে।

ডিভাইসের সেলফি ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এটি সম্ভবত 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল হতে পারে। Oppo K14x 5G এর অন্যান্য তথ্য এবং দাম জানতে আর মাত্র একটা দিনের অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
  2. কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি
  3. Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
  4. Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  5. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  6. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  7. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  8. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  9. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  10. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.