Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 ফেব্রুয়ারি 2026 17:26 IST
হাইলাইট
  • Oppo K14x 5G প্রথম সেলে 1,500 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  • কোম্পানি 3 মাসের নো-কস্ট EMI অফার করছে
  • ফোনে 6,500mAh ব্যাটারি ও 50MP প্রাইমারি ক্যামেরা আছে

Oppo K14x 5G comes with a 6,500mAh battery with support for 45W wired fast charging.

Photo Credit: Oppo

Oppo K14x 5G গত মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ সোমবার থেকে বাজেট ফোনটির সেল শুরু হয়েছে। এই নতুন স্মার্টফোনের দুই মুখ্য আকর্ষণ হল 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Dimensity 6300 প্রসেসর চালিত ডিভাইসটি দু'টি মেমোরি অপশনে বিক্রি হচ্ছে। ফার্স্ট সেল উপলক্ষে UPI পেমেন্ট ও ব্যাঙ্ক অফার হিসেবে 1,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। Oppo K14x 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 120 হার্টজ ডিসপ্লে, 45 ওয়াট SuperVOOC ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জ, রিভার্স চার্জিং সাপোর্ট, ইত্যাদি।

Oppo K14x 5G দাম, অফার, ও কালার অপশন

Oppo K14x 5G ভারতে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। দুই মডেলের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,999 টাকা। কোম্পানি 3 মাসের নো-কস্ট ইএমআই (EMI) অফার করছে। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, BHIM, Google Pay, PhonePe, বা Paytm এর মাধ্যমে পেমেন্ট করলে 1,500 টাকা ছাড় মিলবে। অর্থাৎ দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 13,499 টাকা এবং 15,499 টাকায় নেমে আসবে।

এছাড়াও, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), কোটাক, এবং ব্যাংক অফ বরোদার কার্ডে লেনদেন করলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফোনটি ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে আইসি ব্লু ও প্রিজম ভায়োলেট কালার অপশনে পাওয়া যাচ্ছে।

কোর স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, Oppo K14x 5G ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে — f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) আছে। পিছনের ক্যামেরা 60fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ওপ্পো কে14এক্স 5G এর সামনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 16.7 মিলিয়ন কালার, এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 

নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে৷ ফোনটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম স্কিনের সাথে এসেছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Rear design change feels like an upgrade
  • Long battery life
  • 45W fast charging
  • Display smoothness
  • Bad
  • Few hardware downgrades
  • Same chipset as last year
  • Expensive than predecessor, while having a few upgrades
 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 720x1570 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  2. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  3. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  4. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  5. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  6. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  7. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  8. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  9. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  10. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.