ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ লঞ্চ হল Oppo R17 Neo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 অক্টোবর 2018 13:17 IST
হাইলাইট
  • জাপানে লঞ্চ হল Oppo R17 Neo
  • জাপানে Oppo R17 Neo ফোনের দাম 38,988 জাপানি ইয়েন
  • Oppo R17 Neo ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

জাপানে Oppo R17 Neo ফোনের দাম 38,988 জাপানি ইয়েন (প্রায় 25,500 টাকা)

Oppo R17 লাইন আপ আরও শক্তপোক্ত করল Oppo। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Oppo R17 আর Oppo R17 Pro। এবার জাপানে লঞ্চ হল Oppo R17 Neo। Oppo R17 Neo ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও Oppo R17 Neo তে রয়েছে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে আর Snapdragon 660 চিপসেট। এছাড়াও Oppo R17 Neo তে রয়েছে 3,600 mAh ব্যাটারি, 4GB RAM আর 16MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ।

এই বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Oppo R17। এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল। এর সাথেই চিনের বাজারে সেছিল Oppo R17 Pro।

Oppo R17 Neo ফোনের দাম

জাপানে Oppo R17 Neo ফোনের দাম 38,988 জাপানি ইয়েন (প্রায় 25,500 টাকা)। তবে জাপানে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এখনো এই ফোনের দাম জানানো হয়নি।

Oppo R17 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo R17 Neo te Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo R17 Neo তে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 91.5 শতাংশ। Oppo R17 Neo এর ভিতরে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 660 চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo R17 Neo এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Oppo R17 Neo তে একটি 25MP সেন্সার ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় পোট্রেট মোডের সাথেই একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ফিচার রয়েছে।

কানেক্টিভিটির জন্য Oppo R17 Neo তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C। আগেই জানানো হয়েছে Oppo R17 Neo তে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। Oppo R17 তে একটি 3,700 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।

 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3600mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.