6.4 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ সামনে এলো Oppo R17 এর স্পেসিফিকেশান

Oppo R17 এ থাকবে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে, সাথে থাকবে লেটেস্ট Gorilla Glass 6 এর সুরক্ষা। এছাড়াও Oppo R17এর ডিসপ্লের নীচেই থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

6.4 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ সামনে এলো Oppo R17 এর স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo R17 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে, এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন।

হাইলাইট
  • চিনে কোম্পানির ওয়েবসাইটে Oppo R17 এর স্পেসিফিকেশান জানালো Oppo
  • 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে
  • এর সাথেই Oppo R17 Pro মডেল লঞ্চ করতে পারে Oppo
বিজ্ঞাপন

 

চিনে কোম্পানির ওয়েবসাইটে Oppo R17 এর স্পেসিফিকেশান জানালো Oppo। সেখানে জানানো হয়েছে Oppo R17 এ থাকবে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে, সাথে থাকবে লেটেস্ট Gorilla Glass 6 এর সুরক্ষা। এছাড়াও Oppo R17এর ডিসপ্লের নীচেই থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট থাকবে। 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। শ্ত্রিমার ব্লু ও নিয়ন পার্পেল কালার ভেরিয়েন্টে Oppo R17 পাওয়া যাবে। এর সাথেই Oppo R17 Pro মডেল লঞ্চ করতে পারে Oppo।

Oppo R17 স্পেসিফিকেশান

কোম্পানির অফিশিয়াল লিস্টিং পেজ থেকে জানা গিয়েছে ডুয়াল সিম Oppo R17 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo R17 তে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 91.5 শতাংশ। Oppo R17 এর ভিতরে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 670 চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo R17 এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Oppo R17 তে একটি 25MP সেন্সার ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় পোট্রেট মোডের সাথেই একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ফিচার রয়েছে।

কানেক্টিভিটির জন্য Oppo R17তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C। আগেই জানানো হয়েছে Oppo R17 তে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। Oppo R17 তে একটি 3,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। এর সাথেই থাক্লবে কোম্পানির নিজস্ব VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি। এই চার্জিং টেকনোলজির মাধ্যমে মাত্র পাঁচ মিনিট চার্জ করে Oppo R17 ফোনে দুই ঘন্টা কথা বলা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »