Oppo 17 Pro এর প্রধান আকর্ষন ফোনের পিছনের তিনটি ক্যামেরা। এর আগে শুধুমাত্র Huawei P20 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছিল।
Oppo 17 Pro এর প্রধান আকর্ষন ফোনের পিছনের তিনটি ক্যামেরা।
চিনে Oppo R17 ফোনের দাম ঘোষনা করল Oppo। একই সাথে প্রিমিয়াম Oppo 17 Pro লঞ্চ করল চিনের কোম্পানিটি। এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। একই সাথে ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। Oppo 17 Pro এর প্রধান আকর্ষন ফোনের পিছনের তিনটি ক্যামেরা। এর আগে শুধুমাত্র Huawei P20 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছিল। এর সাথেই Oppo 17 Pro ফোনে VOOC ফাস্ট চার্জ সাপোর্ট, 8GB RAM, Snapdragon 710 চিপসেট আর ডিসপ্লের উপরে ছোট কালো নচ দেখা যাবে।
চিনে Oppo R17 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3499 ইউয়ান (প্রায় 35,600 টাকা)। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3199 ইউয়ান (প্রায় 32,600 টাকা)। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইট থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। 30 অগাস্ট থেকে সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে।
চিনে Oppo 17 Pro এর দাম 4299 ইউয়ান (প্রায় 43,800 টাকা)। অক্টোবর মাস থেকে চিনে এই ফোন বিক্রি শুরু হবে। তবে ভারতে এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি Oppo।
Oppo 17 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Oppo 17 Pro তে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo 17 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার, একটি 20MP দ্বিতীয় সেন্সার ও তৃতীয় একটি থ্রিডি সেন্সার থাকবে। তবে এই তিন নম্বর সেন্সারটি ঠিক কী কাজ করবে তা জানায়নি Oppo।
কানেক্টিভিটির জন্য Oppo 17 Pro তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/ A-GPS, USB Type-C আর NFC। Oppo 17 Pro ফোনের ভিতরে থাকবে একটি 3700 mAh ব্যাটারি। কোম্পানির নিজস্ব VOOC চার্জিং টেকনোলজির মাধ্যমে দ্রুত এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile