দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 অগাস্ট 2026 20:22 IST
হাইলাইট
  • Oppo Reno 16 নতুন 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে আসতে পারে
  • এটি বর্তমান 256 জিবি বেস স্টোরেজের তুলনায় কম দামে লঞ্চ হবে
  • Oppo এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি

Oppo Reno 16 features a 50-megapixel selfie camera

Photo Credit: Oppo

Oppo Reno 16 ভারতে আরও সস্তায় পাওয়া যেতে পারে। তবে সংস্থা দাম কমাচ্ছে না। বর্তমানে ফোনটির বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ রয়েছে। শোনা যাচ্ছে, Reno 16-এর কম স্টোরেজযুক্ত নতুন ভ্যারিয়েন্ট দেশের বাজারে আসতে পারে। ফলে স্পেসিফিকেশন না বদলে অপেক্ষাকৃত কম দামে ফোন বিক্রির সুযোগ পাবে কোম্পানি। ক্রেতাদের সামনেও আরও একটি অপশন চলে আসবে। বেশি স্টোরেজ চান না এমন গ্রাহকরা কম দামের কনফিগারেশন বেছে নিতে পারবে।

Oppo Reno 16-এর নতুন সস্তা ভ্যারিয়েন্ট আসছে

টিপস্টার সঞ্জু চৌধুরি দাবি করেছেন, Oppo Reno 16 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন বেস মডেলের দাম 60,000 টাকা থেকে 62,000 টাকার মধ্যে থাকতে পারে। বর্তমানে ডিভাইসের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 66,999 টাকায় বিক্রি হচ্ছে।

অন্য দিকে, 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 72,999 টাকা। নতুন 128 জিবি ভার্সন এখনকার বেস মডেলের তুলনায় হাফ স্টোরেজ ও কম দামের অপশন হিসেবে থাকবে। তবে Oppo এখনও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, Reno 16 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3.5x অপটিক্যাল জুম-সহ একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। 

রেনো 16-এর সামনে 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 2,640 x 1,216 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই হ্যান্ডসেটে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।

Advertisement

Oppo Reno 16 ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড থাকছে। এতে 6,700mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে। যার সঙ্গে 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট মিলবে। এছাড়াও, হ্যান্ডসেটের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, IP66, IP68, IP69, ও IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং X-Axis লিনিয়ার মোটর ফিচার বর্তমান।

 
KEY SPECS
Display 6.32-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 6,700mAh
OS Android 16
Resolution 1216x2640 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  2. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  3. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  4. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  5. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  6. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  7. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  8. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  9. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
  10. Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.