জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন

Oppo Reno 16 এবং Reno 16c ভারতে জুলাই 2 লঞ্চ হবে ও Reno 16 Pro পরবর্তীকালে ভারতে আসবে।

জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা  নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন

Photo Credit: Oppo

Oppo Reno 16 Series was launched in China in May

হাইলাইট
  • Oppo Reno 16 ও Reno 16c জুলাইয়ের শুরুতে ভারতে আসছে
  • দুই ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে
  • Oppo Reno 16 সিরিজ চীনে মে মাসে লঞ্চ হয়েছিল
বিজ্ঞাপন

Oppo Reno 16 সিরিজের টিজার ইতিমধ্যেই ভারতে প্রকাশ হয়েছে। নতুন স্মার্টফোনের পাশাপাশি, Bubble অ্যাক্সেসরি (সেলফি স্ক্রিন) এবং নিউ ইয়ারবাড দেশের বাজারে আনতে চলেছে চীনা সংস্থাটি। আজ Reno 16 সিরিজের ইন্ডিয়ান লঞ্চ ডেট আরও একবার ফাঁস হয়ে গিয়েছে। Oppo Reno 16 ও Reno 16 Pro মে মাসের শেষে চীনে রিলিজ হয়েছিল। কিন্তু Pro মডেলটি ভারতে পরবর্তী সময়ে লঞ্চ হবে বলে দাবি করা হচ্ছে। ফোনটির পরিবর্তে Reno 16c আসবে বলে খবর সামনে এসেছে। Oppo Reno 16 লাইনআপের জন্য একটি মাইক্রোসাইট Flipkart ও Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে।

Oppo Reno 16 ও Reno 16c জুলাই 2 ভারতে লঞ্চ হবে

টিপস্টার দেবায়ন রায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্ট করে জানিয়েছেন, Oppo Reno 16 ও Reno 16c ভারতে জুলাই 2 অফিসিয়ালি লঞ্চ হবে। ফোনগুলোর সেল জুলাই 9 থেকে শুরু হবে৷ অন্য দিকে, Reno 16 Pro পরবর্তীকালে ভারতে আসবে বলে দাবি করা হয়েছে।

জানিয়ে রাখি, Reno 16 চীনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনের চাইনিজ ভ্যারিয়েন্টে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, ভারতীয় সংস্করণে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার হতে পারে। ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।

ডিভাইসে তিনটি রিয়ার ক্যামেরা আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল (3.5x অপটিক্যাল জুম) পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে৷ সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ। এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ 6,700mAh ব্যাটারি বর্তমান।

রিপোর্ট থেকে Oppo Reno 16c-এর স্পেসিফিকেশন সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। এটি Dimensity 7300 প্রসেসরে চলবে। সামনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে 6,500mAh ব্যাটারি ও 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ডিভাইসের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যেতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »