Oppo ভারতে Reno 16 মডেলের সঙ্গে Reno 16c স্মার্টফোন আনতে চলেছে।
Photo Credit: Oppo
Oppo Reno 16c will succeed the Reno 15c (pictured)
Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। চীনে শুধু Reno 16 ও Reno 16 Pro লঞ্চ হলেও, বাইরের মার্কেটে ফোনগুলির সাথে আরও একটি মডেল প্রকাশ করতে পারে সংস্থা। ফোনটির নাম Reno 16 FS বা Reno 16F হতে পারে। আর এখন জানা গিয়েছে, এই ফোনের সঙ্গে সাদৃশ্য রেখে Oppo Reno 16c ভারতে পা রাখবে। গত বছর Oppo Reno 15 লাইনআপের অধীনে Reno 15c এসেছিল। এটি সিরিজের সবচেয়ে কম দামের মডেল ছিল। Oppo Reno 16 সিরিজ ভারতে জুলাই 2 লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে 91মোবাইলস জানিয়েছে, Oppo ভারতে Reno 16 ও Reno 16c আনতে চলেছে। এটি Reno 16F-এর মতো হার্ডওয়্যার অফার করবে। Reno 16F মডেলের স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এটি স্ট্যান্ডার্ড Reno 16-এর তুলনায় সাইজে বড়।
রিপোর্ট অনুসারে, Oppo Reno 16c চলবে MediaTek Dimensity 7300 প্রসেসরে। ফোনের সামনে 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে 6,500mAh ব্যাটারি ও 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি NFC, IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও স্টেরিও স্পিকার নিয়ে আসবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, ওপ্পো রেনো 16সি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম এবং 50 সেন্সরযুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত হবে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ।
প্রসঙ্গত, Oppo Reno 16-এর চীনা মডেলে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, ভারতীয় সংস্করণে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার হতে পারে। তবে অন্যান্য স্পেসিফিকেশন অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে৷ এতে 6,700mAh ব্যাটারি রয়েছে।
ফোনের সামনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল (3.5x অপটিক্যাল জুম) পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
সফটওয়্যারের দিক থেকে Reno 16 ও Reno 16c রান করবে ColorOS 16 কাস্টম সফটওয়্যারে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বায়োমেট্রিক সেফটির জন্য, ফোনগুলোর স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4