Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon

Oppo Reno 16-এর ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্ট Geekbench ডেটাবেসে দেখা গিয়েছে।

Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon

Photo Credit: Oppo

Oppo Reno 16 series was launched in China in May

হাইলাইট
  • Oppo Reno 16-এর ভারতীয় ভার্সন Snapdragon প্রসেসরে চলবে
  • Oppo Reno 16 গিকবেঞ্চে লিস্টেড হয়েছে
  • Oppo এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি
বিজ্ঞাপন

Oppo Reno 16 সিরিজের অধীনে Reno 16 এবং Reno 16 Pro ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপের ফোন শীঘ্রই ভারতের বাজারেও প্রবেশ করতে পারে। কোম্পানির তরফে আনুষ্ঠানিভাবে কিছু ঘোষণা না করা হলেও, স্ট্যান্ডার্ড Oppo Reno 16 এখন Geekbench প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। জানা গিয়েছে যে, ফোনের চাইনিজ ভ্যারিয়েন্টে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, ভারতীয় ভার্সন Snapdragon প্রসেসরে রান করবে। তবে এটি চীনের মতো ভারতেও Android 16 অপারেটিং সিস্টেমে চলবে, যার উপর ColorOS 16 কাস্টম স্কিনের স্তর থাকবে। এতে অন্তত 12 জিবি র‍্যাম পাওয়া যাবে।

Oppo Reno 16-এর ভারতীয় ভার্সন গিকবেঞ্চে লিস্টেড হল

Oppo Reno 16-এর সম্ভাব্য ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্ট Geekbench ডেটাবেসে দেখা গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব লিস্টিংয়ের ছবি প্রকাশ করেছেন। তাঁর পোস্ট অনুসারে, CPH2865 মডেল নম্বরযুক্ত একটি Oppo ফোন গিকবেঞ্চে তালিকাভুক্ত আছে। এটি মডেল নম্বর আসন্ন Oppo Reno 16-এর ভারতীয় এবং আর্ন্তজাতিক সংস্করণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

Geekbench লিস্টিংয়ে প্রকাশিত কোর কনফিগারেশন অনুসারে, Reno 16 মডেলের চিপসেটের একটি কোর 2.80 গিগাহার্টজে চলে, তিনটি কোরের ক্লক স্পিড 2.40 গিগাহার্টজ, ও বাকি চারটি কোর 1.8 গিগাহার্টজ গতিতে রান করে। এটি Snapdragon 7 Gen 4 প্রসেসর হওয়ার সম্ভাবনা প্রবল।

গ্যাজেটস 360-এর পক্ষ থেকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটিতে ওপ্পোর আসন্ন ফোনের লিস্টিং ভেরিফাই করা হয়েছে। Geekbench অনুসারে, এতে প্রায় 10.98 জিবি র‍্যাম থাকবে৷ স্মার্টফোন নির্মাতারা সাধারণত একে 12 জিবি হিসেবে প্রচার করে থাকে। প্রসঙ্গত, চীনে ফোনটির দাম 3,499 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 49,000 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে।

Oppo Reno 16-এর সামনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে 6,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে 80W ওয়্যার্ড চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট মিলবে।

ওপ্পো রেনো 16 চীনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে উপলব্ধ। এতে /1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও Samsung HP5 সেন্সর-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3.5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে।

পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ভারতীয় ভার্সনে একই স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার থাকবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »