Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল

Oppo Reno 16 সিরিজের অধীনে Reno 16 ও Reno 16 Pro চীনে লঞ্চ হয়েছে।

Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল

Photo Credit: Oppo

Oppo Reno 16 series features a 200-megapixel triple rear camera unit

হাইলাইট
  • Oppp Reno 16 ও Reno 16 Pro একটি 50MP সেলফি ক্যামেরা পেয়েছে
  • উভয় ফোনে ফ্ল্যাগশিপ স্তরের MediaTek Dimensity প্রসেসর আছে
  • ফোনগুলি 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
বিজ্ঞাপন

Oppo Reno 16 series অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তাহের প্রথম দিন লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে দুইটি মডেল বাজারে এসেছে — Reno 16 ও Reno 16 Pro। উভয় স্মার্টফোনে AMOLED ডিসপ্লে, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, NFC, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, Wi-Fi 6, ও IP68 + IP69 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিংয়ের মতো ফিচার্স রয়েছে। Reno 16 ও Reno 16 Pro মডেলে ফ্ল্যাগশিপ স্তরের MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। নতুন ফোনগুলো 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 1 টেরাবাইট স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ।

Oppo Reno 16 ও Reno 16 Pro স্পেসিফিকেশন, দাম

Oppo Reno 16 রান করে Dimensity 8550 Super চিপসেটে, যেখানে Reno 16 Pro লেটেস্ট Dimensity 9500s প্রসেসর দ্বারা চালিত। স্ট্যান্ডার্ড Reno 16-এর সামনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট ব্রাইটনেস (HBM), 3,840Hz PWM ডিমিং, ও 1.5K রেজোলিউশন অফার করে। অন্য দিকে, Pro মডেলটি একই বৈশিষ্ট্য, কিন্তু অপক্ষাকৃত বড় 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন পেয়েছে।

ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো 16 এবং রেনো 16 প্রো উভয়ের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.8 অ্যাপারচার, ও Samsung HP5 সেন্সরযুক্ত 1/1.56 ইঞ্চির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। এটি 60fps-এ 4K ভিডিও শুট করতে সক্ষম।

দুই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। Oppo Reno 16 ও Reno 16 Pro থাক্রমে 6,700mAh এবং 7,000mAh ব্যাটারির সাথে এসেছে। উভয় মডেলে 80W ওয়্যার্ড ও বাইপাস চার্জিং ফিচার আছে। তবে শুধু প্রো ভার্সন 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনগুলো Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।

Oppo Reno 16 সিরিজ চীনে লঞ্চ হয়েছে। বেস Reno 16 মডেলের দাম 3,499 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় 49,000 টাকার সমান। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সন কিনতে খরচ হবে যথাক্রমে 3,899 ইউয়ান (প্রায় 55,000 টাকা), 3,999 ইউয়ান (প্রায় 56,000 টাকা), ও 4,299 ইউয়ান (প্রায় 60,000 টাকা)।

টপ 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ 4,899 ইউয়ানে (প্রায় 69,000 টাকা) এসেছে। Oppo Reno 16 Pro তিনটি মেমরি অপশনে উপলব্ধ। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 512 স্টোরেজের দাম যথাক্রমে 4,499 ইউয়ান (প্রায় 63,000 টাকা), 4,899 ইউয়ান (প্রায় 69,000 টাকা), ও 5,299 ইউয়ান (প্রায় 74,000 টাকা)। রিপোর্ট বলছে, Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হতে পারে৷ যদিও সংস্থা এখনও বিষয়টি নিয়ে কিছু ঘোষণা করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  2. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  3. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  4. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  5. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  6. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  7. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  8. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  9. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  10. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »