Photo Credit: Oppo
Oppo Bubble is launching alongside the Reno 16 series in India
Oppo Reno 16 সিরিজ জুলাই 2 তারিখে ভারতে লঞ্চ হবে। আজ (জুন 25) চাইনিজ সংস্থাটি এমনটাই ঘোষণা করেছে। এই লাইনআপের অধীনে Reno 16 এবং Reno 16c দেশের বাজারে উপলব্ধ হবে। এই ফোনগুলির সঙ্গে Oppo Bubble-এরও আগমন ঘটছে, যা আসলে 1.73 ইঞ্চির গোল ডিসপ্লেযুক্ত একটি ম্যাগনেটিক অ্যাক্সেসরি৷ এটি ফোনের পিছনে আটকে রাখা যাবে। ফলে ফ্রন্ট ক্যামেরার বদলে আরও উন্নত রেজোলিউশনের রিয়ার ক্যামেরার ম্যাধ্যমে সেলফি তুলতে পারবেন। এছাড়াও, বাবল 10 মিটার দূর থেকে রিমোট কন্ট্রোল হিসেবেও কাজ করবে। Oppo Reno 16 এবং Reno 16c উভয় মডেলেই একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
ওপ্পো রেনো 16 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা কনফার্ম করা হয়েছে। ডিভাইসে ডুয়াল LED ফ্ল্যাশ ও 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা মিলবে।
Oppo Reno 16 সিরিজে 3D পপ প্ল্যানেট ডিজাইন ব্যবহার হয়েছে। এই নতুন নকশা ফোনের পিছনের প্যানেলে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল এফেক্ট তৈরি করবে। আপকামিং ফোনগুলি ডুয়াল ভিউ ভিডিও 2.0, পপ ক্যাম, AI রিমিক্স কোলাজ মোড, ও পপআউট 2.0-এর মতো ক্যামেরা ফিচার্স অফার করবে।
Reno 16-এর সামনে 6.32 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকবে। এটি 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। Reno 16c আরও বড় 6.57 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে। দুই ফোনেই ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
এছাড়াও, ফোনগুলি IP66, IP68, IP69, এবং IP69K রেটিংয়ের সঙ্গে আসবে। ফলে জল ও ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। Oppo Reno 16 সিরিজ Flipkart ও Amazon উভয় ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রি হবে। এই লাইনআপ স্টারি হোয়াইট, টোয়াইলাইট ভায়োলেট, ও স্টেলার পার্পল কালার অপশনে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, Oppo Reno 16 ও Reno 16 Pro মে মাসের শেষে চীনে রিলিজ হয়েছিল। Pro মডেলটি ভারতে পরে লঞ্চ হবে বলে দাবি করা হচ্ছে। এটি চীনে Samsung HP5 সেন্সরযুক্ত 1/1.56 ইঞ্চির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পেয়েছে৷ এতে Dimensity 9500s প্রসেসর,7,000mAh ব্যাটারি, 80W ওয়্যার্ড চার্জিং, ও 50W ওয়্যারলেস চার্জিং আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity