Oppo Reno 16 series is confirmed to feature a 200-megapixel main camera
Photo Credit: Oppo
Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে আসছে। এই লাইনআপের ফোন মে 25 চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার কথা। ইতিমধ্যেই Oppo Reno 16 ও Reno16 Pro-এর ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সংস্থা ভারতে আগমনের দিনক্ষণ এখনও ঘোষণা না করলেও, একটি সূত্র এ দেশে সম্ভাব্য লঞ্চ টাইমলাইন প্রকাশ করেছে। পূর্বসূরী Reno 15 সিরিজের মতো এই বছর Oppo Reno 16 সিরিজের মোট চারটি ফোন এ দেশের বাজারে আসবে বলে দাবি করা হয়েছে। ওপ্পোর আসন্ন ফোনগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্ধর্ষ 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।
91মোবাইলসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওপ্পো রেনো 16 সিরিজের ফোন জুলাই মাসে ভারতে লঞ্চ হবে। তবে সংস্থা এখনও ভারতে এন্ট্রির বিষয়ে কিছু জানায়নি। সংস্থার ভারতীয় শাখা চীনে লঞ্চ হওয়ার পরেই ব্যাপারটি নিয়ে মুখ খুলবে বলে আশা করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, সিরিজের চারটি মডেল ভারতে বিক্রি হবে: Reno 16, Reno 16 Pro, Reno 16 Pro Mini, ও Reno 16c।
সংস্থা টিজার প্রকাশ করে জানিয়েছে যে, Oppo Reno 16 এবং Reno 16 Pro উভয় ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করবে। দুই ফোনেই 200 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। Oppo Reno 16 গ্যালাক্সি পার্পল, হার্টবিট স্টার (সাদা), ও মিডনাইট ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ হবে।
ডিভাইসটি একাধিক স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে। এটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশনে আসবে। অন্য দিকে, Oppo Reno 16 Pro সর্বাধিক 16 জিবি র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ডিভাইসটি মিডনাইট ব্ল্যাক, ড্রিম ব্লু, ও হার্টবিট স্টার কালার অপশনে পাওয়া যাবে।
পারফরম্যান্সের কথা বললে, Reno 16 Pro ভ্যারিয়েন্ট অপেক্ষাকৃত নতুন Dimensity 9500s প্রসেসর ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এটি 7,000mAh ব্যাটারি, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ও 50W ওয়্যারলেস চার্জিং অফার করতে পারে। স্ট্যান্ডার্ড Reno 16 চলতে পারে Dimensity 8550 চিপসেটে। এই ফোনে 6,700mAh ব্যাটারি ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.