Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 সেপ্টেম্বর 2026 13:49 IST
হাইলাইট
  • Philips S7221 5G ফোনে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে
  • এটি 120Hz আল্ট্রা ব্রাইট LCD ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Philips S7221 5G চলে Android 16 অপারেটিং সিস্টেমে

Philips S7221 5G has a 64-megapixel rear camera

Photo Credit: Philips

Philips S7221 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। এটি মূলত বাজেট সচেতন ক্রেতাদের জন্য বাজারে এনেছে সংস্থা। ফিলিপস-এর নতুন ফোনের দাম 21,000 টাকার নিচ থেকে শুরু হচ্ছে। এতে সর্বোচ্চ 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ আছে। Philips S7221 5G স্মার্টফোনে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল সিম, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, এবং ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স পাওয়া যাবে। এই প্রতিবেদনে ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নিন। 

Philips S7221 5G দাম

Philips S7221 5G ভারতের বাজারে 20,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 22,499 টাকা। এটি বর্তমানে Amazon থেকে কেনা যাচ্ছে। ফোনটি গ্রে, ব্ল্যাক, ও ব্লু কালার অপশনের মধ্যে নেওয়া যাবে।

Philips S7221 5G স্পেসিফিকেশন

Philips S7221 5G একটি 6.67 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 720 x 1,600 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল রয়েছে। সংস্থা কোনও অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে কিনা, তা জানা যায়নি। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ভলিউম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে।

ফিলিপস কোম্পানির নতুন স্মার্টফোনের ব্যাক প্যানেলে ফেস ডিটেকশন অটো ফোকাস (PDAF) সাপোর্টের সঙ্গে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ক্যামের AI সিন অপ্টিমাইজেশন এবং পোট্রেট মোড অফার করে।

Philips S7221 5G অক্টা-কোর Unisoc T8200 প্রসেসরে রান করে, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি চিপসেট। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7.5 লাখের বেশি পয়েন্ট স্কোর করেছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 5,700mAh ব্যাটারি। এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.