Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে

Philips S7221 5G ভারতে 20,499 টাকায় লঞ্চ হয়েছে।

Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে

Photo Credit: Philips

Philips S7221 5G has a 64-megapixel rear camera

হাইলাইট
  • Philips S7221 5G ফোনে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে
  • এটি 120Hz আল্ট্রা ব্রাইট LCD ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Philips S7221 5G চলে Android 16 অপারেটিং সিস্টেমে
বিজ্ঞাপন

Philips S7221 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। এটি মূলত বাজেট সচেতন ক্রেতাদের জন্য বাজারে এনেছে সংস্থা। ফিলিপস-এর নতুন ফোনের দাম 21,000 টাকার নিচ থেকে শুরু হচ্ছে। এতে সর্বোচ্চ 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ আছে। Philips S7221 5G স্মার্টফোনে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল সিম, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, এবং ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স পাওয়া যাবে। এই প্রতিবেদনে ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নিন। 

Philips S7221 5G দাম

Philips S7221 5G ভারতের বাজারে 20,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 22,499 টাকা। এটি বর্তমানে Amazon থেকে কেনা যাচ্ছে। ফোনটি গ্রে, ব্ল্যাক, ও ব্লু কালার অপশনের মধ্যে নেওয়া যাবে।

Philips S7221 5G স্পেসিফিকেশন

Philips S7221 5G একটি 6.67 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 720 x 1,600 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল রয়েছে। সংস্থা কোনও অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে কিনা, তা জানা যায়নি। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ভলিউম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে।

ফিলিপস কোম্পানির নতুন স্মার্টফোনের ব্যাক প্যানেলে ফেস ডিটেকশন অটো ফোকাস (PDAF) সাপোর্টের সঙ্গে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ক্যামের AI সিন অপ্টিমাইজেশন এবং পোট্রেট মোড অফার করে।

Philips S7221 5G অক্টা-কোর Unisoc T8200 প্রসেসরে রান করে, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি চিপসেট। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7.5 লাখের বেশি পয়েন্ট স্কোর করেছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 5,700mAh ব্যাটারি। এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »