ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হবে Poco F2, দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মার্চ 2019 15:23 IST
হাইলাইট
  • Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট দেখা গিয়েছে
  • থাকছে মাত্র 4GB RAM
  • কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি

Poco F2 ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট আর 4GB RAM

2018 সালের অন্যতম জনপ্রিয় ফোনটি হল Poco F1। অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে বিশ্বব্যাপী টেক গুরুদের নজর কেড়েছিল Poco ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। শিঘ্রই বাজারে আসছে এই ব্র্যান্ডের দ্বিতীয় ফোন Poco F2। Poco F1 ফোনের মতোই এই ফোনেও থাকছে Qualcomm এর লেটেস্ট চিপসেট। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট দেখা গিয়েছে। সাথে রয়েছে 4GB RAM। প্রসঙ্গত Poco F1 ফোনে ব্যবহার হয়েছিল Snapdragon 845 চিপসেট।

গত বছর ডিসেম্বর মাসে প্রথম Poco F2 ফোনটি Geekbench ওয়েবসাইটে দেখা গিয়েছিল। তখন এই ফোনে Sanpdragon 845 চিপসেটের সাথেই 6GB RAM দেখা গিয়েছিল। এবার Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট দেখা গেল। সাথে রয়েছে 4GB RAM।

সিঙ্গেল-কোর টেস্টে Geekbench ওয়েবসাইটে 1,776 স্কোর করেছে Poco F2। মাল্টি-কোর টেস্টে পেয়েছে 6,097। একই চিপসেট ব্যবহার হওয়া Samsung Galaxy S10+ ফোন Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল-কোর টেস্টে 4,406 স্কোর করেছে। মাল্টি-কোর টেস্টে Galaxy S10+ ফোনের স্কোর 10,358।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.