পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Poco F2 Pro

ডুয়াল সিম Poco F2 Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে।

পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Poco F2 Pro

Poco F2 Pro

হাইলাইট
  • 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে
  • চারটড়ি রঙে লঞ্চ হয়েছে
  • থাকছে ফুল-স্ক্রিন ডিসপ্লে
বিজ্ঞাপন

মঙ্গলবার বাজারে এসেছে Poco F2 Pro। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট ও পপ-আপ ক্যামেরা। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 Pro। চিনের বাইরে Poco F2 Pro নামে এই ফোন নিয়ে এল চিনের সংস্থাটি।

Poco F2 Pro'র দাম

আপাতত ইউরোপে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Poco F2 Pro'র দাম শুরু হচ্ছে 499 ইউরো (প্রায় 41,500 টাকা) থেকে।

Poco F2 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Poco F2 Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। যদিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে LPDDR4X RAM ও UFS 3.0 স্টোরেজ থাকবে।

Poco F2 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের পপ-আপ ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল সেন্সর।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C পোর্ট, NFC, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »