মঙ্গলবার ভারতীয় সময় বিকাল 5টা 30মিনিটে Poco F2 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে।
Redmi K30 Pro'র নাম বদলে লঞ্চ হবে Poco F2 Pro
মঙ্গলবার এক অনলাইন ইভেন্টে লঞ্চ হবে Poco F2 Pro। Redmi K30 Pro'র নাম বদলে চিনের বাইরে এই ফোন নিয়ে আসতে পারে Xiaomi। একই সঙ্গে বাজারে আসতে পারে Poco F2। Poco F2 Pro-তে Qualcomm Snapdragon প্রসেসরের সঙ্গেই থাকবে দুর্দান্ত কুলিং প্রযুক্তি।
মঙ্গলবার ভারতীয় সময় বিকাল 5টা 30মিনিটে Poco F2 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে।
91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 128GB স্টোরেজে এই ফোন কিনতে 570 ইউরো (প্রায় 46,800 টাকা) খরচ হবে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 Pro। চিনের বাইরে Poco F2 Pro নামে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। নীল ধুসর, বেগুনী ও সাদা রঙে পাওয়া যাবে Poco F2 Pro। সম্প্রতি চিনে এই চারটি রঙ্গেই লঞ্চ হয়েছিল Redmi K30 Pro।
ডুয়াল সিম Redmi K30 Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। যদিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে LPDDR4X RAM ও UFS 3.0 স্টোরেজ থাকবে।
Redmi K30 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের পপ-আপ ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C পোর্ট, NFC, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC