3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 অগাস্ট 2026 15:03 IST
হাইলাইট
  • Poco M8 Power সেলের প্রথম 12 ঘন্টা 3,000 টাকা ছাড়ে কেনা যাবে
  • এই স্মার্টফোনে 8,000mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • Poco M8 Power চারটি মেজর Android আপগ্রেড পাবে

Poco M8 Power packs an 8,000mAh battery with 45W fast charging

Photo Credit: Poco

শুক্রবার দুপুর 12টা থেকে Poco M8 Power 5G-এর বিক্রি ভারতে শুরু হল। সেলের প্রথম 12 ঘন্টা 3,000 টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে শাওমির সহযোগী সংস্থাটি। এই অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও কুপন ছাড় অর্ন্তভুক্ত আছে। এটি পোকোর সবচেয়ে কম দামি 8,000mAh ব্যাটারি পরিচালিত স্মার্টফোন। সংস্থা দাবি, করছে, ফোনটি ফুল চার্জে সাধারণ ব্যবহারে সর্বোচ্চ 3 দিন চলবে। Poco M8 Power অক্টা-কোর Snapdragon 4 Gen 4 প্রসেসরে রান করে। পোকোর নতুন স্মার্টফোনে ভাইব্রান্ট ও সিনেমাটিক AMOLED ডিসপ্লে, 10,416 বর্গমিমি গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া, IP65 রেটিং, এবং সার্কেল টু সার্চের মতো ফিচার্স রয়েছে।

Poco M8 Power দাম ও সেল অফার

Poco M8 Power-এর দাম 24,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই বা ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। একইসঙ্গে, 1,000 টাকা কুপন ডিসকাউন্ট থাকবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে।

অন্য দিকে, 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা রেখেছে কোম্পানি। এটিও অফারে 24,999 টাকায় কেনা যাবে। ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। অনলাইনে ক্রেতাদের জন্য ব্ল্যাক, ব্লেজ অরেঞ্জ, এবং গ্রীন কালারের বিকল্প থাকছে।

স্পেসিফিকেশনের কথা বললে, Poco M8 Power মডেলের সামনে 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর উপরে Corning Gorilla Glass 7i প্রোটেকশন বর্তমান।

পোকো এম8 পাওয়ার f/1.8 অ্যাপারচার-সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 5P লেন্সের সঙ্গে এসেছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পোকোর নতুন ফোনে স্ন্যাপড্রাগন 4 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি LPDDR4x র‍্যাম ও UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

সফটওয়্যারের দিক থেকে ফোনটি HyperOS 3 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। এটি Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ সরবরাহ করবে। হ্যান্ডসেটের সিলিকন কার্বন ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

 
KEY SPECS
Display 6.90-inch
Processor Snapdragon 4 Gen 4
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2396 pixels
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  2. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  3. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  4. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  5. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  6. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  7. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  8. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  9. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  10. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.