Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 মার্চ 2026 18:21 IST
হাইলাইট
  • Poco X8 Pro সিরিজ পারফরম্যান্সে বড় মপের উন্নত আনছে
  • Poco X8 Pro ও Poco X8 Pro Max ফ্ল্যাগশিপ Dimensity প্রসেসরে চলবে
  • ফোনগুলি একই দিন ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে

Poco X8 Pro series will use flagship MediaTek Dimensity chipets

Poco X8 Series মার্চ 17 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। এই সিরিজের অধীনে Poco X8 Pro এবং Poco X8 Pro Max একই দিন ভারত ও গ্লোবাল মার্কেটের জন্য আত্মপ্রকাশ করবে। পোকো ইতিমধ্যেই টিজার পোস্টারে দুই ফোনের ডিজাইন প্রকাশ করেছে। Poco X8 Pro চলবে MediaTek Dimensity 8500 Ultra চিপসেটে। Poco X8 Pro Max আরও পাওয়ারফুল Dimensity 9500s প্রসেসর দ্বারা পরিচালিত হবে। রেডমির সাব ব্র্যান্ডটি ইঙ্গিত করেছে, স্মার্টফোনগুলির পারফরম্যান্স বড় মাপের আপগ্রেড আনবে। সংস্থা এখনও ঘোষণা করেনি, তবে শোনা যাচ্ছে যে পোকোর নয়া ফোনের অন্যতম আকর্ষণ হতে চলেছে 9,000mAh ব্যাটারি।

Poco X8 Pro ও Poco X8 Pro Max স্পেসিফিকেশন, ফিচার্স

Poco X8 Pro সিরিজের লঞ্চ ইভেন্ট মার্চের 17 তারিখ ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে। টিজার ছবিতে Poco X8 Pro-এর সাদা রঙের মডেল দেখা গিয়েছে। পিছনের অংশে এক পিল আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়াল সেন্সর আছে। কালো রঙের Poco X8 Pro Max ভ্যারিয়েন্টের ডিজাইনও একইরকম। তবে এটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ অফার করছে।

পোকো এখনও বিস্তারিত কিছু প্রকাশ না করলেও, ইতিমধ্যেই একাধিক তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে, পোকো এক্স8 প্রো 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে আসবে। এটি 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX882) ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে।

সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পোকো এক্স8 প্রো ম্যাক্স-এর ডিসপ্লের দৈর্ঘ্য 6.83 ইঞ্চি। এতেও 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড প্যানেল মিলবে। টপ ভ্যারিয়েন্টেও একই ফ্রন্ট ক্যামেরা ও আল্ট্রাওয়াইড লেন্স থাকবে, তবে মেইন ক্যামেরায় Light Fusion 600 সেন্সর ব্যবহার করবে কোম্পানি।

Poco X8 Pro সিরিজের দুই মডেলেই 4K ভিডিও শুটিং সাপোর্ট, IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, Android 16 ভিত্তিক HyperOS 3, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং NFC ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাইরে Poco X8 Pro-এর বেস 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 399 ইউরো থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 43,000 টাকা। আর X8 Pro Max-এর স্টার্টিং প্রাইস 529 ইউরো (প্রায় 57,000 টাকা) হওয়ার সম্ভাবনা আছে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.