Poco X8 Pro, Poco X8 Pro Iron Man Edition, ও Poco X8 Pro Max ভারতে 3,000 টাকা ছাড়ের সাথে বিক্রি শুরু হয়েছে।
Photo Credit: Poco
Poco X8 Pro Max 5G features a massive 9,000mAh battery
Poco X8 Pro Series গত সপ্তাহে ভারতে এসেছিল। লঞ্চের ছয় দিন পর আজ থেকে Poco X8 Pro, Poco X8 Pro Iron Man Edition, এবং Poco X8 Pro Max মডেলগুলির বিক্রি শুরু হয়েছে। সেলে সমস্ত স্মার্টফোনে 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। নতুন ফোনগুলি 100W ফাস্ট চার্জিং, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও হাই-পারফরম্যান্স প্রসেসরের সাথে এসেছে। Poco X8 Pro Max মডেলে 9,000mAh ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ Dimensity 9500s দেওয়া হয়েছে। Poco X8 Pro Iron Man এডিশনের ব্যাক প্যানেল কালো এবং সোনালী রঙে সাজিয়ে তুলেছে শাওমি। এতে আইরন ম্যানের ছবি ও মেটালিক টেক্সচার রয়েছে।
Poco X8 Pro-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 32,999 টাকা ও 35,999 টাকা। Poco X8 Pro Max এসেছে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে, যাদের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা। Poco X8 Pro Iron Man Edition কেনা যাচ্ছে 34,999 টাকায় (12 জিবি + 256 জিবি)।
পোকো লঞ্চ অফারে ICICI, HDFC, ও Axis ব্যাংকের কার্ডে সরাসরি পেমেন্টে এবং নো-কস্ট EMI অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। সমস্ত মেমরি অপশনে অফারটি প্রযোজ্য। স্মার্টফোনগুলির বিক্রি ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে শুরু হয়েছে।
স্পেসিফিকেশনের কথা বললে, পোকো এক্স8 প্রো-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রো ম্যাক্স মডেলে একই রিফ্রেশ রেট ও রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল আছে, তবে আকার 6.83 ইঞ্চি। প্রো মডেল একটু ছোট 6,500mAh ব্যাটারি পেয়েছে। এতে ডাইমেনসিটি 8500 আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য, Poco X8 Pro সিরিজের পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ড সাপোর্ট সাপোর্ট করে।
পোকোর নতুন ফোনগুলির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলোরোধী রেটিং, 5,300 বর্গমিমি হিট ডিসিপেশন চেম্বার (প্রো ম্যাক্স মডেলে 5,800 বর্গমিমি), ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Samsung Galaxy A18 4G Price, Design and Key Specifications Leaked Ahead of Launch