ডিসপ্লের উপরে নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Realme 2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 অগাস্ট 2018 14:39 IST
হাইলাইট
  • মঙ্গলবার লঞ্চ হল Realme 2।
  • 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 এর দাম 8,990 টাকা
  • 4 সেপ্টেম্বর থেকে Flipkart এ Realme 2 বিক্রি শুরু হবে

4 সেপ্টেম্বর থেকে Flipkart এ Realme 2 বিক্রি শুরু হবে।

 

মঙ্গলবার লঞ্চ হল Realme 2। নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হল এই ফোন। এই বছরের শুরুতেই নতুন সাব ব্র্যান্ড Realme লঞ্চ করেছিল Oppo। এই ব্র্যান্ডের প্রথম ফোন Realme 1 বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার বাজারে এলো এই ব্র্যান্ডের দ্বিতীয় স্মার্টফোন Realme 2। Realme 2 এর অন্যতম প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে কালো নচ, 4230 mAh ব্যাটারি, 4GB RAM আর ডুয়াল রিয়ার ক্যামেরা। 6GB RAM ভেরিয়েন্টে কোম্পানির আগের ফোন Realme 1 পাওয়া গেলেও সর্বোচ্চ 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে লেটেস্ট Realme 2। তবে Realme 1 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার না থাকলেও Realme 2 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যোগ করেছে Oppo। এর সাথেই Realme 2 ফোনে থাকবে Snapdragon 450 চিপসেট।

Realme 2 এর দাম

ভারতে 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 এর দাম 8,990 টাকা। হাই এন্ড 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা। 4 সেপ্টেম্বর থেকে Flipkart এ Realme 2 বিক্রি শুরু হবে। আপাতত ডায়মন্ড রেড ও ডায়মন্ড ব্ল্যাক কালারে বিক্রি শুরু হবে Realme 2। অক্টবর মাসে নতুন ডায়মন্ড ব্লু রঙে বাজারে আসবে এই ফোন। HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে Realme 2 কিনলে 750 টাকা ছাড় পাবেন। জিওর তরফ থেকে নতুন Realme 2 গ্রাহকদের অতিরিক্ত 120 GB ডাটা আর 4,200 টাকার সুবিধা দেওয়া হবে। এর সাথেই নো কস্ট EMI এর মাধ্যমে সহজেই Realme 2 কিনতে পারবেন গ্রাহকরা।

 

Realme 2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme 2 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 তে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Advertisement

Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stellar battery life
  • Unique, snazzy design
  • Bad
  • Average cameras
  • Dim, reflective display
  • Iffy fingerprint sensor
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.