বৃহস্পতিবার নতুন ভেরিয়েন্টে বাজারে আসছে Realme 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 এপ্রিল 2019 15:52 IST
হাইলাইট
  • Realme 3 এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে
  • এই ফোনে লেটেস্ট MediaTek Helio P70 চিপসেট ব্যবহার করেছে Realme
  • থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার

Realme 3 ফোনে লেটেস্ট MediaTek Helio P70 চিপসেট ব্যবহার করেছে Realme

এপ্রিল মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3। লঞ্চের সময় 3GB RAM+32GB স্টোরেজ আর 4GB RAM+64GB স্টোরেজে এই ফোন পাওয়া যেত। এবার 3GB RAM+64GB স্টোরেজে পাওয়া যাবে Realme 3। 2 মে নতুন ভেরিয়েন্তে বাজারে আসবে লেটেস্ট  Realme বাজেট স্মার্টফোনটি।  এই ফোনে রয়েছে থ্রিডি ইউনি বডি ডিজাইন, ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডিসপ্লের উপরে রয়েছে ছোট্ট নচ।

এই ফোনে লেটেস্ট MediaTek Helio P70 চিপসেট ব্যবহার করেছে Realme। সাথে থাকছে বিশাল 4,230 mAh চিপসেট আর লেটেস্ট Android 9 Pie অপেরাটিং সিস্টেম। তিনটি মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 3। সোমবার নতুন দিল্লিতে লঞ্চ ইভেন্টে Realme জানিয়েছে এপ্রিল মাসে ভারতে আসবে Realme 3 Pro।

Realme 3 এর দাম

3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। 3GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 এর দাম 9,999 টাকা।  তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Realme 3 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme 3 তে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।

9,999 টাকায় নতুন ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme 3 (3GB + 64GB)

ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Powerful processor
  • Quick face recognition
  • ColorOS 6.0 looks slick
  • Bad
  • Front and rear get smudged easily
  • Average cameras
  • Videos aren’t stabilised
  • HD resolution display
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P70
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  2. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  3. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  5. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
  6. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
  7. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  8. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  10. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.